টিআইসিতে কর্মশালা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর লেকচার থিয়েটার মিলনায়তনে তির্যক নাট্যদলের উদ্যোগে ‘প্রসঙ্গ: সঙ্গীত অনুধাবন’ শীর্ষক কর্মশালা ২১ জুলাই বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক থাকবেন উচ্চাঙ্গ সংগীতশিল্পী স্বর্ণময় চক্রবর্তী। এটি নাট্যকর্মীসহ আগ্রহী সবার জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বছরব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে নাটক মঞ্চায়ন, নতুন প্রযোজনা, সেমিনার, নাট্যকর্মশালা, গোলটেবিল বৈঠক ও প্রদর্শনীর আয়োজন। এ ছাড়া রয়েছে চট্টগ্রাম-ঢাকা ও দেশের বাইরে তির্যক ও রবীন্দ্র নাট্যমেলার আয়োজন এবং সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।