টিআইসিতে কাল ফেইমের নাটক ক্যালিগুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেইমের নাটক ক্যালিগুলার একটি দৃশ্য
ফেইমের নাটক ক্যালিগুলার একটি দৃশ্য

ফেইমের নাট্যকলা বিভাগের ২২তম প্রযোজনা নাটক ক্যালিগুলা আগামীকাল শুক্রবার নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে। নাট্যকার আলবেয়ার কামু রচিত এই নাটকের নির্দেশনায় আছেন অসীম দাশ।
অসম্ভবকে সম্ভব করার আকাঙ্ক্ষায় উন্মত্ত সম্রাট ক্যালিগুলা। যে আকাঙ্ক্ষায় তুচ্ছ হয়ে ওঠে সাধারণের প্রাণ। সমতার পৃথিবী গড়ে তোলার রক্তাক্ত প্রয়াস অবশেষে রূপ নেয় করুণ পরিণতিতে। এভাবে এগিয়ে চলে নাটকের ঘটনাপ্রবাহ। বিজ্ঞপ্তি।