টিআইসিতে চলচ্চিত্র প্রদর্শনী ২১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র আয়োজন করেছে বিশেষ চলচ্চিত্র অধিবেশন ‘আমার ভাষার ছবি’। এ বছরের অধিবেশনে চারটি কাহিনিচিত্র ও একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার থিয়েটার হলে ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রদর্শিত হবে জহির রায়হানের আনোয়ারা। বেলা দেড়টায় হারুনর রশিদের মেঘের অনেক রঙ, বেলা তিনটায় নারায়ণ ঘোষ মিতার লাঠিয়াল, বিকেল পাঁচটায় শবনম ফেরদৌসীর ভাষা জয়িতা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে আলমগীর কবিরের সূর্যকন্যা। বিজ্ঞপ্তি।