টিআইসিতে থিয়েটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুডিও থিয়েটার ও তির্যক নাট্যদলের যৌথ উদ্যোগে আয়োজিত তিনমাসব্যাপী থিয়েটার প্রশিক্ষণ কোর্সের পঞ্চম ব্যাচের কার্যক্রম ২৪ এপ্রিল শুরু হয়েছে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম(টিআইসি) মিলনায়তনে বিকেল চারটায় এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। শুরুতে এই কোর্সের চতুর্থ ব্যাচের ছাত্র-ছাত্রীরা নিরীক্ষামূলক নাট্য প্রযোজনা ‘ছন্দ-আনন্দ’ পরিবেশন করেন। এরপর কোর্সের উদ্বোধনী ক্লাস নেন নায়লা আজাদ।
প্রশিক্ষণ কোর্সে শারিরিক ও বাচিক অভিনয়, ছন্দ, উচ্চারণ, চরিত্র বিশেষণ ও অনুধাবন ইত্যাদির পাশাপাশি মঞ্চের লাইট-সেট-পোশাক ও সংগীত সম্পর্কে ধারণা দেওয়া হবে প্রশিক্ষণার্থীদের। নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা। বিজ্ঞপ্তি।