টিআইসিতে ভারতীয় চলচ্চিত্র উৎসব ২ ডিসেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি চলচ্চিত্র নিয়ে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২ ডিসেম্বর শুরু হচ্ছে দুই দিনব্যাপী ভারতীয় চলচ্চিত্র উৎসব। ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রামের সহযোগিতায় চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র এই উৎসবের আয়োজন করে।

২ ডিসেম্বর বেলা ১১টায় দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।

উদ্বোধনের পর বেলা ১১টায় প্রদর্শিত হবে ওমাং কুমার পরিচালিত মেরি কম, দুপুর তিনটায় রাজেশ পিল্লাই পরিচালিত ট্রাফিক, বিকেল পাঁচটায় চূর্ণী গাঙ্গুলি পরিচালিত নির্বাসিত, সন্ধ্যা সাতটায় অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত মায়ের বিয়ে প্রদর্শিত হবে। পরদিন ৩ ডিসেম্বর সকাল ১১টায় প্রদর্শিত হবে ওমল গুপ্তা পরিচালিত হাওয়া হাওয়ায়ি, বিকেল পাঁচটায় কেতন মেহতা পরিচালিত মানঝি-দা মাউন্টেন ম্যান এবং সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত প্রাক্তন। বিজ্ঞপ্তি।