টিআইসিতে মুক্তিযুদ্ধের নাটক সোয়াত নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মুক্তিযুদ্ধের নাটক সোয়াত-এর তিন দিনব্যাপী উৎসব শেষ হয়েছে ২৬ মার্চ। উৎসবে প্রতিদিন সন্ধ্যায় সোয়াত প্রদর্শনী ছাড়াও মুক্তিযুদ্ধের গান, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানেরও আয়োজন ছিল।মামুনুর রশীদ রচিত এবং আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত মুক্তিযুদ্ধের নাটকটি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) তৃতীয় প্রযোজনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ কর্মসূচির আওতায় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় প্রযোজিত সোয়াত নাটক ইতিমধ্যে ্রচট্টগ্রাম ও ঢাকার মঞ্চে মঞ্চায়িত হয়ে আলোচিত ও ব্যাপক সমাদৃত হয়েছে।২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মামুনুর রশীদ ও ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিল্প পরিচালক আহমেদ ইকবাল হায়দার।সোয়াত নাটকে অভিনয়শিল্পী ও নেপথ্যে রয়েছেন এম শাহীন চৌধুরী, মাহবুবুল ইসলাম,্রআবদুল হাদী, মোহাম্মদ আলী, রিপন বড়ুয়া, রমিজ আহমেদ, প্রিয়ঙ্কর দেবনাথ, অলিউর রহমান, শান্তনু দাশ, মোহাম্মদ মানিক মিয়া, জুয়েল চাকমা, শ্যামল বড়ুয়া, অমিত চক্রবর্তী, মোহাম্মদ নুরুন্নবী, আহমেদ ইকবাল হায়দার প্রমুখ।