প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যকের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী দুটি নাটক বিসর্জন ও রক্তকরবী মঞ্চস্থ হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) ল্যাবরেটরি থিয়েটার মঞ্চে। ১৬ ও ১৭ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটক দুটি পরিবেশিত হবে।
আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তির্যক নাট্যদলের ৩৭তম প্রযোজনা বিসর্জন নাটকের এ পর্যন্ত ২১০টি প্রদর্শনী এবং ৩৯তম প্রযোজনা
রক্তকরবী নাটকের ১২২টি মঞ্চায়ন হয়েছে।
নাটক দুটিতে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন লাকী আমিন, সুজিত চক্রবর্তী, রিপন বড়ুয়া, শায়লা শারমিন, রমিজ আহমেদ, জুয়েল চাকমা, মাহবুবুল ইসলাম, এ কে এম ইসমাইল, শ্যামল বড়ুয়া, আহমেদ ইকবাল হায়দার, অমিত চক্রবর্তী, মানিক মিয়া, লাবণী বিশ্বাস, বিভোর দাশ, জনি দাশ, মিথিলা চন্দ ও বন্দনা বর্ণা। বিজ্ঞপ্তি।