প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে কবিতা, সংগীত ও গীতিনাট্য পরিবেশিত হবে। টিআইসির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেনকে সম্মাননা প্রদান, রাশেদ হাসানের একক আবৃত্তি, বোধন আবৃত্তি পরিষদের বৃন্দ আবৃত্তি পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য মায়ার খেলা পরিবেশনা। স্কুল অব ওরিয়েন্টাল ডান্স পরিবেশন করবে এই গীতিনাট্য। বিজ্ঞপ্তি।