টিআইসিতে হারানো দিনের গান ও গজলসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসিতে গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী আবদুল্লাহ আল মামুন l প্রথম আলো
টিআইসিতে গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী আবদুল্লাহ আল মামুন l প্রথম আলো

চৈত্রের বিকেল গড়িয়ে সন্ধ্যা। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন তখন কানায় কানায় পূর্ণ। মিলনায়তনভর্তি দর্শকেরা শিল্পীর সঙ্গে গলা মিলিয়ে গাইছিলেন ‘এই মুখরিত জীবনে চলার বাঁকে’ গানটি। সোলসের এই বিখ্যাত গানটি অনেক শ্রোতারই প্রিয়। কিন্তু উপস্থিত শ্রোতাদের অনেকেই এই গানেরই গীতিকার আবদুল্লা আল মামুনের কণ্ঠে প্রথম শুনলেন এই গান।
২৯ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সুরের মূর্ছনায় দর্শকদের ভাসালেন আব্দুল্লাহ আল মামুন ও শাহরিয়ার খালেদ। ফোরাম ৭৫, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ৭৫-৭৬ এর উদ্যোগে আয়োজন করা হয় ‘হারানো দিনের গান ও গজলসন্ধ্যা’। সব মিলিয়ে ২৫টি গানের পাশাপাশি ছিল আড্ডা ও কথামালা। এ সময় কথামালা নিয়ে মঞ্চে আসেন অধ্যাপক মাইনুল হাছান চৌধুরী, নাজমুল আহসান খান, মনুজেহের মো. ইকবাল, ঝর্ণা খানম, ইয়াকুব সিরাজদৌল্লা, রেহেনা বেগম প্রমুখ।
‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’ শিরোনামে অনুষ্ঠিত হয় এই গানের আসর। শুরুতেই মান্না দের জনপ্রিয় গান ‘সবাই
তো সুখী হতে চায়’ গানটি যৌথভাবে পরিবেশনের করেন আব্দুল্লাহ আল মামুন ও শাহরিয়ার খালেদ। এরপর মামুন গাইলেন ‘তুমি আমার পূর্ণিমার রাত’। তাঁর পরিবেশনার পর আবারও গান শুরু করেন শিল্পী শাহরিয়ার খালেদ। তিনি গাইলেন মান্না দের ‘ফুলের বনে ভ্রমরগুলো যে গান গায়’, হেমন্ত মুখোপাধ্যায়ের ‘অমন ডাগর ডাগর চোখে কেন কাজল দিলে’সহ বেশ কয়েকটি গান।
হারানো দিনের গানের পর আব্দুল্লাহ আল মামুন গাইলেন মেহেদী হাসানের গজল। ‘দুনিয়া কিসি কে পেয়ার মে’, ‘রাফতা রাফতা হো মেরি’ কিংবা ‘পেয়ার ভারে দো শারমিলে’ শুনিয়ে মুগ্ধ করেন তিনি দর্শকদের।
গানের ফাঁকে ছিল আড্ডাও। চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে দুই শিল্পীর বেশ কিছুক্ষণ আড্ডার পর আবারও গান শুরু হয়। শাহরিয়ার গাইলেন ‘সুরের আকাশে তুমি শুকতারা’, ‘ও শিমুল বন, তাও রাঙিয়ে মন’ শিরোনামের এই দুটি গান। এরপর মামুন গাইলেন ‘হারানো দিনে কথা মনে পড়ে যায়’। িনজের লেখা বেশ কয়েকটি গানও তিনি গেয়ে শোনান। এরপর শাহরিয়ার পরিবেশন করেন ‘ও কেন এত সুন্দরী হলো’, ‘এ দুনিয়া কেয়া তুঝ সে কহে’। সবশেষে ছিল মামুনের লেখা ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটি। তবে শেষ গানটি একা গাইতে পারলেন না মামুন। যথারীতি গলা মেলালেন দর্শকেরা।