প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক শাস্তি ৯ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে। কথক নাট্য সম্প্রদায়ের প্রযোজিত এই নাটকের নাট্যরূপ দিয়েছেন বিক্রম চৌধুরী ও নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। শুক্রবার বিকেল সাড়ে চারটায় ও সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকের দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন কেয়া রায়, শাহীন চৌধুরী, মো. নাসির উদ্দিন, কেশব রায়, সালমা বেগম, সুদর্শন চক্রবর্তী, এ কে এম ইসমাইল হোসেন, জানে আলম, বিক্রম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।