টিআইসিতে 'লেখাপড়া করে যে' নাটকের মঞ্চায়ন ১৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের ১১তম প্রযোজনা শহীদ সফদার হাসমীর লেখাপড়া করে যে নাটকটি ১৬ অক্টোবর থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) লেকচার থিয়েটারে মঞ্চস্থ হবে। ওই দিন বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় দুটি প্রদর্শনী রয়েছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার।
নাটকের কলাকুশলীরা হলেন এ এস এম ওয়াহিদুর রহমান, প্লাবন ব্যানার্জি, মিশন আচার্য্য, মো. মোহাইমেনুল ইসলাম, সঞ্জিত গুপ্ত, নাজমুন নাহার, ওয়াহিদা পারভীন, বিজয় চক্রবর্তী, মোহাম্মদ অলিউর রহমান ও রূপেশ কান্তি দে। বিজ্ঞপ্তি।