টিউশনি ও খাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এক বন্ধু টিউশনি করত বেশ ধনী লোকের এক বাসায়। কিন্তু কোনো দিনও ওকে এক গ্লাস পানি পর্যন্ত খেতে দিত না। একদিন সে তার ছাত্রকে বলল, ‘এক গ্লাস পানি নিয়ে আসো তো।’ ভেবেছিল, পানি চাইলে সঙ্গে ‘টানি’ও দেবে। কিন্তু ছাত্রের মা এক গ্লাস পানিই পাঠিয়ে দিলেন। তার মেজাজ গেল বিগড়ে। পরের দিন পড়াতে যাওয়ার সময় কোয়ার্টার চিকেন গ্রিল কিনে নিয়ে গেল সে। ছাত্রের সামনে বের করতে করতে বলল, ‘যাও তো, এক গ্লাস পানি নিয়ে আসো। এই সময় যা খিদে লাগে না!’ ছাত্র পানি আনতে গিয়ে ওর ছোট ভাইকেও ডেকে আনল। সঙ্গে দুটি প্লেট। বলল, ‘আমরাও খাব। প্রতিদিন নিয়ে আসবেন, স্যার।’ বন্ধুর চোখ তখন কপালে। ছোট বাচ্চা, কী বলবে! ওদের খাওয়ার চোটে বন্ধুটি নিজেই খেতে পারল না। মনে মনে বলল, খা বাবা, তোরাই খা।  সাঈম ইসলাম