টিএমএসএসে ১১৯৫ জন নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসে ১২টি পদে মোট ১ হাজার ১৯৫ জনকে নিয়োগ করা হবে। বিভিন্ন পত্রিকায় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি গত ২৫ জানুয়ারি প্রথম আলোর ৮ পৃষ্ঠায় ছাপানো হয়েছে। এ ছাড়া নিয়োগের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে http://tmss-bd.org/jobs/circular-for-micro-finance/ এই লিংকে। এসব পদে আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
কোন পদে কতজন নিয়োগ
প্রতিষ্ঠানটিতে সহকারী পরিচালক (রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট-মাইক্রোফাইন্যান্স) পদে ৫ জন, জোনাল ম্যানেজার (মনিটরিং মাইক্রোফাইন্যান্স), আইটি অফিসার-৯ম স্তর, আঞ্চলিক ব্যবস্থাপক (মনিটরিং মাইক্রোফাইন্যান্স), অফিসার (মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) এবং শাখা ব্যবস্থাপক (ইসলামিক মাইক্রোফাইন্যান্স) পদে ২০ জন করে, আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) পদে ৫০ জন, আইটি অফিসার-১১তম স্তর পদে ৭০ জন, শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) পদে ১৫০ জন, শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (মাইক্রোফাইন্যান্স ও ইসলামিক মাইক্রোফাইন্যান্স) পদে ৩০০ জন এবং ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স) পদে ৫০০ জনকে নিয়োগ করা হবে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পরিসংখ্যান/ডেভেলপমেন্ট স্টাডিজ/অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ পাস। জোনাল ম্যানেজার (মনিটরিং মাইক্রোফাইন্যান্স) ও আঞ্চলিক ব্যবস্থাপক (মনিটরিং মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ পাস হতে হবে। আইটি অফিসার-৯ম ও ১১তম স্তরের প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/এমআইএস/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। আঞ্চলিক ব্যবস্থাপক (ইসলামিক মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ/কামিল পাস হতে হবে। শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাস হতে হবে। অফিসার (মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) পদের প্রার্থীদের ব্যবস্থাপনায় স্নাতকোত্তর/এমবিএ (মেজর ইন এইচআরএম) পাস হতে হবে। শাখা ব্যবস্থাপক (ইসলামিক মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের মাস্টার্স/কামিল/সমমান উত্তীর্ণ হতে হবে। শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (মাইক্রোফাইন্যান্স ও ইসলামিক মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের বাণিজ্যে স্নাতক/বিবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং)/সমমান পাস হতে হবে। আর ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীরা স্নাতক/সমমান পাস হলেই আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪৫ বছর থাকতে হবে। অন্যান্য পদের বয়স সর্বোচ্চ পদভেদে ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পদভেদে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন ও আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন), টিএমএসএস বরাবর আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবিসহ নির্ধারিত তারিখের মধ্যে সব পদের প্রার্থীদের আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে। সব পদের ক্ষেত্রে খামের ওপর আবেদনকৃত পদের নাম ও স্তর স্পষ্ট করে উল্লেখ করতে হবে। টিএমএসএসের পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন) শাহ্জাদী বেগম জানান, প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রথমে প্রাথমিক বাছাই করা হবে। এরপর প্রার্থীদের ৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে যারা মোটামুটি ভালো করবেন পদভেদে তাঁদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ করা হবে বলে জানান শাহ্জাদী বেগম।
বেতন-ভাতা ও প্রশিক্ষণ
চূড়ান্তভাবে নির্বাচিত সহকারী পরিচালক (রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট-মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে ২৯ হাজার ৭০০ এবং শিক্ষানবিশকাল শেষে ৩৬ হাজার ৬৩০ টাকা, জোনাল অফিসার (মনিটরিং মাইক্রোফাইন্যান্স) ও আইটি অফিসার-৯ম স্তর পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে ১৫ হাজার ৭৫০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২০ হাজার ১৬০ টাকা, আঞ্চলিক ব্যবস্থাপক (মনিটরিং মাইক্রোফাইন্যান্স), অফিসার (মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) ও আইটি অফিসার-১১তম স্তর পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে ১৩ হাজার ২০০ ও শিক্ষানবিশকাল শেষে ১৬ হাজার ৮৯৬ টাকা, আঞ্চলিক ব্যবস্থাপক (ইসলামিক মাইক্রোফাইন্যান্স) ও আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে ২৮ হাজার ৭৫০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৩১ হাজার ৮৫৫ টাকা, শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) ও শাখা ব্যবস্থাপক (ইসলামিক মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে ২১ হাজার ৩২০ এবং শিক্ষানবিশ শেষে ২৩ হাজার ৯৪৪ টাকা, শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (মাইক্রোফাইন্যান্স ও ইসলামিক মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে ১৭ হাজার ২৫০ টাকা ও শিক্ষানবিশকাল শেষে ১৯ হাজার ২৭৫ টাকা এবং ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স) পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে ১৬ হাজার ১২০ টাকা ও শিক্ষানবিশকাল শেষে ১৮ হাজার ১০৪ টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীদের ৫ দিনব্যাপী ‘নিয়োগ প্রত্যাশী প্রশিক্ষণ’ কোর্সে অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণে অংশগ্রহণের সময় প্রশিক্ষণ ফি বাবদ ৫ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও অভিজ্ঞতার সনদ সঙ্গে আনতে হবে। প্রশিক্ষণের তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে এসএমএসের মাধ্যমে জানানো হবে। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে প্রার্থীদের কাজে যোগদানের তারিখ ও স্থান জানানো হবে।
বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন
www.tmss-bd.org। ফোন: ০৫১-৬৫৭১৯, ৭৮৫৬৯।