টিকার মাধ্যমে জরায়ুর ক্যানসার প্রতিরোধ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমান বিশ্বে প্রতি দুই মিনিটে একজন নারী জরায়ু মুখের ক্যানসারে মারা যান। অর্ধকোটি নারী প্রতিবছর এ রোগে আক্রান্ত হন। জরায়ু মুখ নারীদের প্রজননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ রোগের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ। তবে সম্প্রতি জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে কার্যকর টিকা আবিষ্কৃত হয়েছে। এর মাধ্যমে এ রোগের প্রতিকার সম্ভব। কিন্তু মহিলারা এই টিকার কার্যকারিতা সম্পর্কে জানেন না।’ ২৮ জানুয়ারি গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চিকিত্সক এমএ তাহের খান। আলোচনা করেন চিকিত্সক সোয়েলা শাহনাজ ও এসএআর চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেলের প্রসূতি বিভাগের প্রধান রোকেয়া বেগম ও শাহনারা চৌধুরী। সেমিনারে বলা হয়, দেশে একমাত্র গ্লাক্সোস্মিথক্লাইন জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধক টিকা বাজারজাত করেছে। ১০ বছর বা তার চেয়ে বেশি বয়সের নারীরা এ টিকা নিতে পারেন। টিকার মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব বলে মত দেন চিকিত্সকেরা। সেমিনারে গ্লাক্সোস্মিথক্লাইনের পক্ষে উপস্থিত ছিলেন বিক্রয় ব্যবস্থাপক সারোয়ার কামাল, আমিনুল ইসলাম, কে এম আবদুল্লাহ আল মামুন প্রমুখ।