টিচার একটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার মাঝেমধ্যে কিছু শব্দ, বাংলা ও ইংরেজি, দুটিই ভুলে যাওয়ার অভ্যাস আছে। খুব সহজ সহজ শব্দ, অথচ আমার সঠিক বানান মনে আসে না। ডিজুস নম্বরে প্রায়ই ৫০০ এসএমএস অফার দেয়। আর আমি এসএমএসের পোকা। আমরা বাংলিশ (!) শব্দে এসএমএস লিখি। কিছুদিন আগে আমার বন্ধুদের এসএমএস লেখার সময় ‘তারপর’-এর ইংরেজি ‘Then’ বানানটি অর্থাৎ ‘Than’ নাকি ‘Then’ হবে এটি কিছুতেই মনে আসছিল না। তখন বাংলিশ (Tarpor) ও লেখা যাচ্ছিল না, প্রেস্টিজের ব্যাপার। সঙ্গে ডিকশনারিও নেই। হঠাৎ মাথায় বুদ্ধি এল, আমার মোবাইল ফোনসেট লক করে যেকোনো একটি বোতাম চাপলেই লেখা ওঠে, Press unlock and then*! তখন খুব সহজেই লক করে ‘Then’ বানানটি ঠিক করে নিলাম! মোবাইল, টিচার একটা! খিলক্ষেত বাজার, খিলক্ষেত, ঢাকা।