টিটিসিতে তথ্যপ্রযুক্তি সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের অধীনে ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ল্যাপটপসহ তথ্যপ্রযুক্তি সামগ্রী দেওয়া হয়েছে।গত সোমবার সকালে ফেনী টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম আমিনুল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক হোসনে আরা আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলফাত আলী প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ল্যাপটপ, মডেম, স্পিকারসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্য সরবরাহ করা হয়।