টিপস ফর হরতাল!
হরতালকে দেশ ও জাতি-উপযোগী অথবা আমাদের হরতাল-উপযোগী হওয়ার কিছু টিপস দিয়েছেন অনামিকা মণ্ডলহরতালের আগের দিন হরতালের বিজ্ঞাপন হিসেবে গাড়ি-টাড়ি পোড়ানো হয়, সেটা না করে টিভিতে নেচে নেচে হরতালের বিজ্ঞাপন দেওয়া যেতে পারে! যেমন, ‘তাল তাল তাল, বাংলাদেশ হরতাল...তাল তাল তাল, বাংলাদেশ হরতাল...’স্পনসর ছাড়া আজকাল কোনো কিছুই তেমন একটা জমে না, সুতরাং বিভিন্ন কোম্পানি হরতাল স্পনসর করতে পারে!হরতালে এক-জাতীয় স্লোগান শুনতে শুনতে জাতি চরম বিরক্ত! তাই নতুন নতুন স্লোগান নির্মাণের জন্য ‘স্লোগান ফর হরতাল’ নামক প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে!হরতালে কোন কোন খাবার বাসায় রান্না করলে মনের মাঝে হরতাল-হরতাল ফিলিংস জাগবে, সেটা জানানোর জন্য ‘স্পেশাল রেসিপি ফর হরতাল’ নামক রান্নার অনুষ্ঠান করা যেতে পারে!রেডিওতে যেমন কিছুক্ষণ পর পর ট্রাফিক আপডেট দেওয়া হয়, তেমনি হরতালের দিন ‘হরতাল আপডেট’ দেওয়া যেতে পারে!এখন তো বলতে গেলে কয়েক দিন পরপরই হরতাল এনজয় করতে হয়, তাই হরতালে কীভাবে নিরাপদ থেকে ভালোভাবে হরতাল এনজয় করা যায়, তা শেখাতে বিভিন্ন অলি-গলিতে ‘হরতাল কেয়ার সেন্টার’ খোলা যেতে পারে!হরতালের দিন সরকারি দল, বিরোধী দল রাজপথে ব্যস্ত থাকে, আর সাধারণ জনগণ বাসায় অলস সময় কাটায়। সুতরাং হরতালের দিন টিভি-রেডিও চ্যানেলগুলো ‘হ্যাপি হরতাল ডে’ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করতে পারে।বিমা কোম্পানিগুলো ‘হরতাল বিমা’ পলিসি চালু করতে পারে!