ওয়ারফেজ ব্যান্ডের বয়স এখন ২৯ চলছে। সম্প্রতি মুঠোফোনের মাধ্যমে প্রকাশ পেয়েছে তাদের সপ্তম অ্যালবাম সত্য। দীর্ঘ এই ২৯ বছরে অনেক ভাঙাগড়ার মধ্য দিয়ে গেছে ওয়ারফেজ। বলতে গেলে একাই দলটিকে আগলে রেখেছেন তিনি। এবারের সময়ের তারকা ওয়ারফেজের এই ড্রামার ও দলনেতা— টিপু প্রথম ড্রামস১৯৮৪ সালে বাবা কিনে দিয়েছিলেন। তখন আমি নবম শ্রেণীতে পড়ি। মঞ্চে প্রথম পরিবেশনা১৯৮১-৮২ সালে, গোপীবাগে বিস্ফোরণ শিল্পীগোষ্ঠীর হয়ে।ভালো ড্রামার হওয়ার জন্য যে তিনটি গুণ থাকা চাইকেবল ভালো ড্রামার হওয়ার জন্যই নয়, যেকোনো কাজের জন্যই প্রথমত, ধৈর্য থাকতে হবে। দ্বিতীয়ত, নিবিড় অনুশীলন এবং তৃতীয়ত, কাজটির ব্যাপারে সৎ ও নিবিষ্ট হওয়া চাই। প্রথম ব্যান্ডগোপীবাগে পনি মিউজিক্যাল ব্যান্ড নামের একটা দল খুলেছিলাম আমরা। সেটা ১৯৮২-৮৩ সালের কথা।ছেলেবেলায় যা হতে চেয়েছিলামমিউজিশিয়ানই হতে চেয়েছিলাম। বাবা ছিলেন দারুণ সংস্কৃতিমনা। খুব ছোটবেলা থেকেই তবলা শিখতাম। পাশাপাশি জিমন্যাসটিকসও করতাম। তবে সংগীতের সুর-তাল মনে খেলত সব সময়।প্রিয় শিল্পীঅনেক! কার নাম বলব! তাঁদের মধ্যে আছেন রনি জেমস ডিও। দেশের সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা ও শাহনাজ রহমতউল্লাহ। ভারতের লতা মুঙ্গেশকর, আশা ভোঁশলে ও আরডি বর্মণ আমার খুব প্রিয়।এই মুহূর্তে মাথায় ঘুরছে যে গানওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’। কিছুক্ষণ আগে একজনের মুঠোফোনে ওয়েলকাম টিউন হিসেবে শুনছিলাম গানটা। ‘সত্য’ যে সত্য প্রকাশ করবেঅনেক না বলা সত্য। আমাদের আশপাশে অনেক ঘটনা ঘটে, যা আমরা দেখেও কিছু বলি না।বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাইঅবশ্যই যানজট। আমরা একটা উন্নয়নশীল দেশ, আমাদের অনেক কাজ করা উচিত। কিন্তু এই যানজটের কারণে কত কাজই আটকে থাকে। কর্মক্ষমতা হ্রাস পায় প্রচণ্ডভাবে।সব সময় যে তিনটি জিনিস সঙ্গে থাকেমুঠোফোন, ওয়ালেট আর জামা-কাপড়! হা হা হা হা! টাইম মেশিনে চড়ে যে সময়টাতে যেতে চাইসত্তরের দশকে ফিরতে চাই। রক এন রোলের শ্রেষ্ঠ সময় ছিল সেটা।ড্রাম বাজাতে গিয়ে মজার ঘটনাএকবার মফস্বলের এক শহরে গানের মাঝে ড্রাম ফাটিয়ে ফেলেছিলাম! ভীষণ বিব্রতকর অবস্থা। পরে ড্রামসটাকে উল্টিয়ে আস্তে-ধীরে বাজাতে হয়েছিল! তা ছাড়া ড্রাম ফাটিয়ে ফেলার এমন অনেক ঘটনা আছে।প্রিয় ড্রামারনেইল পার্ট, মাইক পর্টনয় ও স্টিভ গ্যাড। দেশে প্রিয় ড্রামার পিলু ভাই, সাজু ও টনি। লম্বা চুলের রহস্যকোনো রহস্যই নেই! তবে চুল চলে যাচ্ছে! নিয়মিত যত্ন করলে আপনার চুল থাকবে সতেজ! হা হা হা হা!ড্রাম বাজানো বাদে আর যে কাজে পারদর্শীভালো শ্রোতা আমি। গান কিংবা কারও কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে পারি।যে কারণে ড্রামার হতে চেয়েছিযেহেতু তবলা বাজাতাম। এবং ভেতরে ছন্দ দোলা দিত, তাই ড্রামার হয়েছি।সাক্ষাৎকার:মাহফুজ রহমান