টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সিটি মেয়রের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনমূলক সমালোচনার মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গত ২৬ মার্চ নগর ভবনের আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ। এতে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।