টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান
বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত নগরের ক্যামেরাম্যানদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ও নতুন কমিটির অভিষেক সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম। মনি করিমের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক জাহিদুল করিম, সুলতানা রহমান, আলী আব্বাস, মুস্তফা নঈম, চৌধুরী ফরিদ প্রমুখ। বক্তারা বলেন, দুর্যোগ, সংঘর্ষ-সংঘাতে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় টেলিভিশন ক্যামেরাম্যানদের পুলিশি হয়রানিসহ নানা সমস্যার মোকাবিলা করতে হয়। অনেক সময় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন তাঁরা। এসব হুমকি মোকাবিলায় ও নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাসিরুল আলম, ফরিদ উদ্দিন, সুমন গোস্বামী, আলী আকবর, রনি দাশ, অমিত দাশ, ইউসুপ রায়হান প্রমুখ। বিজ্ঞপ্তি