টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের অভিষেক ও প্রীতিসম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চিটাগংয়ের অভিষেক ও প্রীতিসম্মিলন ২৩ মার্চ নগরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক হায়দরীকে বিশেষ সম্মাননা জানানো হয়।
প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মুহাম্মদ রেজাউল মাসুদ, বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ, সংগঠনের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, সহসভাপতি চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক লতিফা আনসারী প্রমুখ। দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ডলি সায়ন্তনী, আহসান, সুইটিসহ চট্টগ্রামের শিল্পীরা। অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজের পক্ষ থেকে ঢাকা-ব্যাংকক, ঢাকা-কাঠমান্ডু বিমান টিকিটসহ র্যা ফেল ড্রয়ে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।