টিভি দেখার ডিটিএইচ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, যখন টিভি দেখতে বসলে মাঝেমধ্যেই টিভির অ্যানটেনা এদিক-ওদিক ঘুরিয়ে চ্যানেল পরিষ্কার করতে হতো। বাড়ির ছাদগুলোয় শোভা পেত টিভি অ্যানটেনা। কিন্তু স্যাটেলাইট টিভি চালু হওয়ার পর কেব্ল টিভি-প্রযুক্তির ব্যাপক প্রসারে ডিশ সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এ দেশের মানুষ। টিভি অ্যানটেনার দিন পেরিয়ে ঘরে ঘরে যুক্ত হয়েছে ডিশের কেব্ল সংযোগ। টেলিভিশন দেখার প্রযুক্তি আরও এগিয়েছে। এখন অনেক দেশেই ব্যবহূত হচ্ছে টিভি দেখার আধুনিক ডিজিটাল প্রযুক্তি ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ)।ডিটিএইচ কীকেব্ল লাইনের সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি হচ্ছে ডিটিএইচ। অর্থাৎ, এখানে সরাসরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে সংকেত গ্রহণের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলগুলো দেখা যাবে ঘরের টিভিতে। এ প্রযুক্তিতে সিগন্যাল ডাউনলিংকের মাধ্যমে ছবি ও শব্দ আসে কেব্ল সংযোগের চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে। ডিটিএইচ প্রযুক্তিতে তথ্য স্থানান্তরের গতি ১১ দশমিক ৭ থেকে ১৪ দশমিক ৫৫ গিগাহার্টজ।ডিটিএইচে যা যা প্রয়োজনডিটিএইচ প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজন হয় একটি স্যাটেলাইট রিসিভার, যা দেখতে প্রায় ডিভিডি প্লেয়ারের মতো। এটি ঘরে টিভি সেটের সঙ্গে রাখতে হয়। এর সঙ্গে যোগ করতে হয় একটি ছোট ডিশ অ্যানটেনা। সাধারণত এই ডিশ অ্যানটেনার আকার ৫০ থেকে ৭০ সেন্টিমিটার হয়। ফলে, এটি বাসার ছাদে, বারান্দায় অথবা যেকোনো খোলা জায়গায় স্থাপন করা যায়। এ ছাড়া প্রয়োজন হয় খুব ছোট আকৃতির একটি যন্ত্রাংশ এলএনবি, যা ডিশ অ্যানটেনার সঙ্গে যুক্ত থেকে রিসিভারের সঙ্গে সংযোগ ঘটায়।যেভাবে কাজ করে ডিটিএইচ প্রযুক্তিপ্রয়োজনীয় সব যন্ত্রাংশ ঠিকমতো সেট করার পর নির্দিষ্ট স্যাটেলাইটের দিকে ডিশ অ্যানটেনাকে রাখলে ওই স্যাটেলাইট থেকে সরাসরি সিগন্যাল এসে ডিশ অ্যানটেনায় প্রতিফলিত হয়ে এনএলবি দ্বারা গৃহীত হয়। এরপর সেই সিগন্যাল কেবেলর মাধ্যমে রিসিভারে পৌঁছালে রিসিভার সেটাকে শব্দ ও ছবিতে রূপান্তর করে টিভিতে প্রদর্শন করে। স্যাটেলাইট চ্যানেলগুলোর সিগন্যাল সাধারণত দুই প্রকার হয়। C band ও Ku band। কিছু চ্যানেল C band-এ সিগন্যাল প্রেরণ করে, যা ধরতে বেশ বড় আকারের ডিশ অ্যানটেনার প্রয়োজন হয়। উল্লেখ্য, বাংলাদেশের সব চ্যানেল C band-এ সিগন্যাল প্রেরণ করে। কিন্তু ডিটিএইচ প্রযুক্তিতে যেহেতু ছোট আকারের ডিশ ব্যবহার করা হয়, তাই যেসব চ্যানেল Ku band-এ সিগন্যাল প্রেরণ করে সেগুলো ধরা যায় ডিটিএইচে। যেহেতু বাংলাদেশের চ্যানেলগুলো সবই ফ্রি চ্যানেল, তাই Ku band-এ সিগন্যাল প্রেরণ করলে এই প্রযুক্তি ব্যবহার করে দেশের যেকোনো জায়গায় খুব সহজেই চ্যানেলগুলো দেখা যাবে।ডিটিএইচে কী কী চ্যানেল দেখা যায়স্যাটেলাইট চ্যানেল দুই ধরনের হয়—ফ্রি টু এয়ার (এফটিএ) চ্যানেল ও পে চ্যানেল। তাই ডিটিএইচ দুই রকমের হয়। ফ্রি ডিটিএইচ ও পেইড ডিটিএইচ। ফ্রি ডিটিএইচে কোনো মাসিক চার্জ ছাড়াই বিভিন্ন ফ্রি চ্যানেল দেখা যায়। পেইড ডিটিএইচে নিজের পছন্দ অনুযায়ী পে চ্যানেল নির্বাচন করে একটি নির্দিষ্ট মাসিক চার্জ ডিটিএইচ কোম্পানিকে দিতে হয়। ডিটিএইচের সুবিধাকম ঝামেলাপূর্ণ ও স্বল্প খরচে নিজের পছন্দমতো চ্যানেল দেখার সুবিধার জন্য ডিটিএইচে পাওয়া যায়। ফ্রি স্যাটেলাইট চ্যানেল দেখার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। কারণ, আপনি নিজেই নিজের অপারেটর। কোনো এলাকায় বিদ্যুৎ গেলে কেব্ল লাইন বন্ধ হওয়ার যে ঝামেলা, তা থেকে মুক্তি পাওয়া যায়। দেশের যেকোনো জায়গায় ডিটিএইচ যন্ত্রাংশ যুক্ত করে স্যাটেলাইট চ্যানেল দেখা সম্ভব।সাজিদুল হক, ওয়েবসাইট অবলম্বনে