বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ হবে চট্টগ্রামে। সেটা মাথায় রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে গেলেন টাইগাররা। স্বপ্নযাত্রায় প্রস্তুতি ও প্রত্যাশার কথা বলেছেন স্বপ্নসারথিরা। লিখেছেন প্রণব বল
টিম বাংলাদেশের বিশ্বকাপ ভাবনা
মোহাম্মদ আশরাফুলচট্টগ্রামের দুটি ম্যাচই জেতা সম্ভবচট্টগ্রামে অনুশীলন কেন?আশরাফুল: চট্টগ্রামে বিশ্বকাপের দুটি ম্যাচ হবে, ইংল্যান্ড ও নেদারল্যান্ডের সঙ্গে। এ ছাড়া একটি অনুশীলন ম্যাচও আছে। কন্ডিশন ও উইকেটের সঙ্গে পরিচয় ও খাপ খাওয়াতে ক্যাম্প করা হচ্ছে চট্টগ্রামে। মিরপুরের উইকেটটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে কালো মাটির উইকেট আর এখানে লাল মাটির।বিশ্বকাপ নিয়ে প্রশিক্ষক কিছু বলেছেন?আশরাফুল: বিশ্বকাপের ম্যাচের আর বাকি মাত্র ১৭ দিন, কোচ বলেছেন এখন থেকে যেন বিশ্বকাপ নিয়ে ভাবি।ইংল্যান্ড ও নেদারল্যান্ডের মধ্যে কোন দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন?আশরাফুল: বাংলাদেশের মানুষ আর ম্যানেজমেন্ট, সবার লক্ষ্য আমরা দ্বিতীয় রাউন্ডে খেলব। তাই ছয়টা ম্যাচের মধ্যে চারটাতে জিততে হবে। সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু কোয়ার্টার ফাইনালও খেলতে চাই। ভালো ক্রিকেট খেলতে পারলে দুটি ম্যাচই জেতা সম্ভব বলে আমি মনে করি।চট্টগ্রামের উইকেট কেমন?আশরাফুল: এখন পর্যন্ত ব্যাটিংয়ের জন্য খুবই ভালো উইকেট বলে মনে হচ্ছে। উইকেট বোলিং না ব্যাটিংবান্ধব হবে! এ বিষয়ে ম্যানেজমেন্ট কি আপনাদের সঙ্গে আলোচনা করেছে?আশরাফুল: এখনো ওভাবে চিন্তা করিনি। আগে যেহেতু ভারত ও আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ আছে এবং মাচগুলো হবে মিরপুরে। এ বিষয়টা ম্যানেজমেন্ট দেখবে। এশিয়ায় তো ব্যাটিংবান্ধব উইকেটই হয়। এ ক্ষেত্রে আবার স্পিনারদেরও সুবিধা হয়। আমরা হয়তো ওদিকেই চিন্তা করব। চারটি ম্যাচ জেতা দরকার। কিন্তু কোন চারটি জিততে চান? আশরাফুল: আমাদের কন্ডিশনে যেহেতু খেলা সেহেতু প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দুটি আমরা জিতব—সেটা সবাই আশা করে। যে চারটা বড় দল আছে তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। কারণ শেষ দুটি সিরিজে আমরা ভালো করেছি। আট ম্যাচের মধ্যে সাতটি জিতেছি। দলের আত্মবিশ্বাস তুঙ্গে আছে। সেরা ক্রিকেট খেলতে পারলে অবশ্যই যেকোনো দলকে হারানো সম্ভব। নিজের প্রত্যাশা কী?আমি শেষ দুটি বিশ্বকাপে ভালো খেলেছি। কিন্তু ২০০৩ সালের বিশ্বকাপে দলগতভাবে ভালো করতে পারিনি আমরা। আলাদা করে বলতে হয় ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের কথা, সেখানে আমরা ভালো খেলেছি। আমার পারফরম্যান্সও ভালো ছিল। একাদশে সুযোগ পেলে অতীতের সেই ধারবাহিকতা রক্ষার চেষ্টা করব। জুনায়েদ সিদ্দিকপ্রয়োজনে বোলিংও করবঅন্য পাঁচটা সিরিজের চেয়ে বিশ্বকাপকে কি আলাদা কিছু মনে হচ্ছে? এমন কিছু দেখছেন, যাতে অনুভব হচ্ছে বিশ্বকাপ আলাদা?জুনায়েদ সিদ্দিক: বিশ্বকাপ অবশ্যই বড় ইভেন্ট। আমরা সবাই উৎফুল্ল। সবার প্রস্তুতিও ভালো। কঠোর পরিশ্রম করছি। এখন দেখা যাক, ১৯ তারিখে কী হয়?দলের পরিবেশে কোনো পরিবর্তন এসেছে?জুনায়েদ সিদ্দিক: সবাই খুব এনজয় করছে। সবাই জানে, এটা বিশ্বকাপ। এখানে ভালো করতে পারলে দেশের জন্য ভালো হবে। নিজের জাতটাও চেনানো যাবে। আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করছি আমরা। দলের ব্যাটিং নিয়ে বলুন।জুনায়েদ সিদ্দিকী: এখন পর্যন্ত সে ধরনের কোনো নির্দেশনা আসেনি। ১২ ফেব্রুয়ারি অনুশীলন ম্যাচ কানাডার সঙ্গে। আমরা আলাদা সেশন করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের অনুশীলন করছি। যাতে বাজেভাবে আউট না হই সে দিকটা দেখছি। আপনাদের মধ্যে দায়িত্ব কি ভাগ করে দেওয়া হয়েছে। যেমন—তামিম এটা করবেন, মুশফিক ওটা করবেন?জুনায়েদ সিদ্দিকী: ম্যাচে পরিস্থিতি সবসময় একই রকম থাকবে তা না। সেজন্য আমরা অনুশীলনের ওপর গুরুত্ব দিচ্ছি। অনেক অনুশীলন করছি। তাতে ভালো কিছু হতে পারে। আপনি বললেন, ১৯ তারিখে কী হয় দেখা যাবে। উদ্বোধনী ম্যাচটা কি একটু আলাদা?জুনায়েদ সিদ্দিকী: সেটা কখনোই নয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যাতে দেশের জন্য ভালো খেলতে পারি।দলে এখন চারজন ওপেনিং ব্যাটসম্যান। সে ক্ষেত্রে আপনার ব্যাটিং পজিশনটা কী দাঁড়াচ্ছে?জুনায়েদ সিদ্দিকী: শেষ এক বছর আমি তিন নম্বরে ব্যাট করেছি। ওই জায়গায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, রানও পেয়েছি। তাই সে রকম কোনো সমস্যা হবে না। ওপেনিং ব্যাটসম্যানদের যেকোনো পজিশনে খেলতে পারার কথা। প্রয়োজনে বিকল্প পেস বোলার হতেও পারেন।জুনায়েদ সিদ্দিকী: আসলে সে রকম কিছু না। বোলিং অনুশীলন করছি। দেখা যাক, যদি প্রয়োজন পড়ে তাহলে করব। ফ্লাড লাইটে অনুশীলন কেমন হচ্ছে? জুনায়েদ সিদ্দিকী: আনন্দদায়ক অনুশীলনই করছি আমরা। বিশ্বকাপের আগে অন্য দেশগুলো এক দিনের ম্যাচ খেলেছে, কিন্তু বাংলাদেশ খেলতে পারেনি। এ বিষয়টা কীভাবে দেখছেন? জুনায়েদ সিদ্দিকী: আসলে আমরা সবাই প্রিমিয়ার লিগ খেলেছি। সবাই রানের মধ্যে আছে। তাই এটা কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। বিশ্বকাপের আগে দুটি অনুশীলন ম্যাচও রয়েছে। তামিম ইকবালঘরের মাঠে সেঞ্চুরি করতে চাইচট্টগ্রামে প্রস্তুতি কেমন হচ্ছে?তামিম ইকবাল: প্রস্তুতি ভালো হচ্ছে। চট্টগ্রামের অনুশীলন আমরা খুব উপভোগ করছি। সবাই অনেকক্ষণ ব্যাটিং করতে পারছে, ফিল্ডিং করতে পারছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে।ভারতের সঙ্গে আমাদের প্রথম ম্যাচ। গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ে আপনার ভালো অবদান ছিল। এবার কী ভাবছেন?তামিম ইকবাল: ব্যক্তিগতভাবে আমি খুব চেষ্টা করছি। এখনো ১৪-১৫ দিন সময় আছে। আমি চাই ভালো করতে। মানসিকভাবেও খুব নির্ভার থাকার চেষ্টা করছি। তাই আশা করছি ভালো খেলব,খারাপ হলেও মেনে নিতে হবে। ভালো যদি হয়, সেটা দলের জন্য দারুণ কিছু হবে। বিশ্বকাপে আপনার লক্ষ্য কী?তামিম ইকবাল: একটি টুর্নামেন্টে আমার নিজের একটা লক্ষ্য থাকে, আর তা হলো সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার। বিশ্বকাপেও সেটাই চাইব। এক দিনের ম্যাচে আপনার তিনটি সেঞ্চুরির দুটিই ঢাকায়। কিন্তু ঘরের মাঠে কোনো সেঞ্চুরি এখনো হয়নি। তামিম ইকবাল: বিশ্বকাপেই সেঞ্চুরিটা সেরে নিতে চাই।জেমি সিডন্সছেলেদের কাছে ভালো ক্রিকেট প্রত্যাশা করিপ্রস্তুতি কেমন হলো?জেমি সিডন্স: প্রস্তুতি ভালো। আমরা ভালো ক্রিকেট খেলে জিততে চাই।বিশ্বকাপে দলের কাছে আপনার প্রত্যাশা কী?জেমি সিডন্স: কোনো প্রত্যাশা নেই। আমি ছেলেদের কাছ থেকে ভালো ক্রিকেট প্রত্যাশা করি। ভালো খেলতে না পারলে ম্যাচ হারব, পারলে জিতব। তাই ভালো ক্রিকেট খেলে কোয়ার্টার ফাইনালে যেতে চাই। স্টেডিয়ামের প্রস্তুতি কেমন মনে হচ্ছে?জেমি সিডন্স: সুন্দর কাজ হয়েছে, এখনো হচ্ছে। আগের চেয়ে মাঠও বেশ সুন্দর। আশা করি বাকি দিনগুলোতে আরও সুন্দর হবে। ইয়ান পন্টসমর্থকেরা কি প্রস্তুত!প্রস্তুতি কেমন?পন্ট: কন্ডিশনের কারণেই বাংলাদেশ এগিয়ে। ছয় মাস ধরে দেশের কন্ডিশনে প্রস্তুতি নিচ্ছি। একমাত্র শ্রীলঙ্কা ছাড়া আর কোনো দেশের উপমহাদেশের কন্ডিশনে প্রস্তুতি নেই।বিশ্বকাপে আপনার প্রত্যাশা কী?পন্ট: তিনটি ম্যাচ জিতলেই হবে। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল। উদ্বোধনী ম্যাচ ভারতের সঙ্গে। সেটা নিয়ে কী ভাবছেন?পন্ট: প্রস্তুতির দিক থেকে ভারতের চেয়ে আমরা এগিয়ে। কারণ তারা বিশ্বকাপের আগে উপমহাদেশের বাইরে ক্রিকেট খেলেছে। দলের মনোবল যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। ভারতকে স্বাগত জানাই। এত আত্মবিশ্বাস কীভাবে দেখাচ্ছেন?পন্ট: দল প্রস্তুত। সমর্থকেরা প্রস্তুত কি না আমি জানতে চাই।