প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে সোয়েটার গায়ে যে টিয়াটি দেখছেন, নাম তার চার্লি। ভাবছেন, সুন্দর পাখিটা বোধ হয় বেশ ফ্যাশনসচেতন! তা নয়। পেছনের গল্পটা অন্য রকম। প্রচণ্ড অসুস্থ হয়ে চার্লি একসময় মরতে বসেছিল, নড়াচড়া করারও শক্তি ছিল না তার। ক্ষুধার জ্বালায় নিজের পালকগুলো নিজেই খুঁটে খুঁটে খেয়ে ফেলছিল সে। এ অবস্থায় চার্লিকে চোখে পড়ে রেবেকা ব্ল্যাগের। ছোট্ট পাখিটাকে বাড়িতে এনে সেবা-শুশ্রূষা দিয়ে ভালো করে তোলেন তিনি। নতুন পালক গজানোর আগ পর্যন্ত চার্লির দুরবস্থা ঢেকে দিতে গায়ে জড়িয়ে দেন উলের জামা। নীল, সবুজ, সাদা আর হলুদ রঙের মোট চারটি সোয়েটার আছে চার্লির। তা-ই গায়ে দিয়ে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে! ডেইলি মেইল