৬.৯.২টুইটকাস্টার খুদে ব্লগ লেখার (মাইক্রোব্লগিং) সাইট টুইটার ব্যবহারের একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপস।টুইটার অ্যাপসের মতো হলেও এটির রয়েছে আলাদা ব্যবহারের উপযোগী দারুণ সব সুবিধা। প্রায় সব জনপ্রিয় অপারেটিং সিস্টেম-সমর্থিত অ্যাপসটি ব্যবহার করা যাবে স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটারে।এ অ্যাপস ব্যবহার করে হালনাগাদ দেওয়ার কাজটি করা ছাড়াও পড়া যাবে নিজের টাইমলাইনে থাকা টুইটস।দেখা যাবে ওই টুইট ব্যবহারকারীর প্রোফাইল, আলাদাভাবে টুইটে থাকা লিংক ইত্যাদি। এ অ্যাপসটিতে রয়েছে জিপ করা, বিভিন্ন রং ব্যবহার করে টুইট করা, ফেসবুকের সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়ে টুইট করা, একাধিক উইজেট, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার, টুইটার তালিকা, টুইট ফিল্টারিং, ইন্টিগ্রেটেড রিটুইটস, সহজ নটিফিকেশন, অফলাইন টুইট ক্যাসিং, ছবি যোগ করার সুবিধা।এর আকার ৪.৪ মেগাবাইট (অ্যান্ড্রয়েড ও ব্ল্যাকবেরি), ২১.৯ মেগাবাইট (আইওএস), ২ মেগাবাইট (উইন্ডোজ) এবং বিনা মূল্যে ব্যবহার করা যায়। বর্তমান সংস্করণ: ৬.৯.২নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড: http://goo.gl/knXSh আইওএস: http://goo.gl/696QJব্ল্যাকবেরি: http://goo.gl/v1Lx9 উইন্ডোজ: http://goo.gl/G77Mfনির্মাতা: ওয়ান লাউডার। গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী