টুকরা খবর
টাঙ্গাইল: ২৬ জুলাই রোববার বিকেল চারটায় টাঙ্গাইল বন্ধুসভার ত্রৈমাসিক কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে আগামী তিন মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। টাঙ্গাইল প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জিনিয়া বখ্শ এবং বন্ধুসভার সাবেক সভাপতি শিশির দাশ বৈঠকে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর: ২৪ জুলাই শুক্রবার লক্ষ্মীপুর বন্ধুসভা নদীভ্রমণের আয়োজন করে। সকাল আটটায় বন্ধুসভা অফিসে এক এক করে সব বন্ধু উপস্থিত হন। সকাল ১০টায় দুটি মাইক্রোবাসে করে বন্ধুসভার ৩৫ জন বন্ধু চলে যান মজুচৌধুরীর হাটের ফেরিঘাট এলাকায়। সেখানে ট্রলারে করে ঘুরে বেড়ান তাঁরা।
ট্রলার গিয়ে থামে নদীর ওপর জেগে ওঠা চরে। পরে সেখানে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। সারা দিন হইহুল্লোড়ে মেতে ওঠেন বন্ধুরা।
যশোর: শিক্ষার্থী সুমাইয়া জামানের ওপর অ্যাসিড নিক্ষেপকারীর শাস্তির দাবিতে ২৬ জুলাই মানববন্ধন করেন যশোর বন্ধুসভার বন্ধুরা।