টুকরো খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েট: ২১ জুন বুয়েট বন্ধুসভা পথশিশুদের নিয়ে ইফতারের আয়োজন করে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৮ জুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার বন্ধুরা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এতিমখানার শিশুদের নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।
পাবনা: ১৬ জুন পাবনা জেলার দোগাছী ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসার অন্ধ ও এতিম শিশুদের ইফতারের ব্যবস্থা করে পাবনা বন্ধুসভা।
গোয়ালন্দ: ১৬ জুন গোয়ালন্দ বন্ধুসভা স্থানীয় একটি মাদ্রাসার এতিমদের নিয়ে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে।