টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু হতে চান?

আপনি কি বুয়েট বন্ধুসভায় যুক্ত হতে চান? বুয়েট বন্ধুসভায় সদস্য সংগ্রহ চলছে। বুয়েটের শিক্ষার্থীরা যোগাযোগ করুন। নিচের ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠান। সরাসরি সদস্য হতে চাইলে চলে আসুন বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে। আজ রোববার থেকে আগামী বুধবার বেলা ১টা থেকে ২টার মধ্যে।

ই-মেইল: [email protected]

তাসনিম তুর্যী

পাঠক ফিচার পাখি

আমাদের আগামী পাঠক ফিচার পাখি। পাখি নিয়ে ৩০০ শব্দের ফিচার লিখে পাঠান। লেখা পাঠাতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। মনোনীত লেখা ছাপা হবে বন্ধুসভার পাতায়।

লেখা পাঠান বন্ধুসভার ই-মেইলে।

ঢাকা মহানগরের পাঠচক্র

প্রতি রোববার বসছে ঢাকা মহানগর বন্ধুসভার পাঠচক্রের আসর। পাঠচক্রে আপনিও অংশগ্রহণ করতে পারেন। পাঠচক্রের আজকের আলোচ্য বই মতিউর রহমান সম্পাদিত বাংলাদেশের নায়কেরা।

সময়: বিকেল চারটা

স্থান: বন্ধুসভা কক্ষ, তৃতীয় তলা, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা।

ওমর ফারুক

ঢাকা মহানগর বন্ধুসভা

ময়মনসিংহ সভার সাপ্তাহিক আসর

প্রতি শুক্রবার বসে ময়মনসিংহ বন্ধুসভার সাপ্তাহিক আসর। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। যাঁরা নতুন বন্ধু হতে চান, তাঁরা যোগাযোগ করতে পারেন।

ঠিকানা: প্রথম আলো ময়মনসিংহ অফিস

১৩/ঘ, জেলখানা রোড, কাচিঝুলি, ময়মনসিংহ।

মোবাইল: ০১৭১৮৪৩৫২৯৬

খুলনা সভার সাপ্তাহিক আসর

প্রতি শুক্রবার বসে খুলনা বন্ধুসভার সাপ্তাহিক আসর। সময়: বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। যাঁরা খুলনা বন্ধুসভায় যোগ দিতে চান, তাঁরা যোগাযোগ করুন।

ঠিকানা: প্রথম আলো খুলনা অফিস, ৩৩৫/এ শেরে বাংলা রোড, ময়লাপোতা মোড়, খুলনা।

মোবাইল: ০১৭১৫৯৫১০৩৬

লেখার ইশকুল

প্রতি শনিবার বসে ঢাকা মহানগর বন্ধুসভা আয়োজিত লেখা পাঠের আসর লেখার ইশকুল।

আপনিও যোগ দিতে পারেন লেখার ইশকুলে।

প্রতি শনিবার বিকেল চারটায় চলে আসুন নিচের ঠিকানায়।

বন্ধুসভা কক্ষ, তৃতীয় তলা, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা।

বগুড়া সভার উদ্যোগ

২১ সেপ্টেম্বর থেকে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে ছয় দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় সাংসদ বগুড়া বন্ধুসভার বন্ধুদের হাতে ২০০ চারা হস্তান্তর করেন। এ চারাগুলো বগুড়া বন্ধুসভা বগুড়ার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণ করবে।

অনুষ্ঠান শেষে বন্ধুরা মেলা ঘুরে দেখেন এবং সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে গাছের রোপণ পদ্ধতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।