টুকরো খবর
বরিশাল
২ সেপ্টেম্বর শহরের বধ্যভূমি এলাকায় দিঘি ভরাট করে গোডাউন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করে বরিশাল বন্ধুসভা। এ মানববন্ধনে বন্ধুসভার পাশাপাশি নগরবাসী অংশ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
৩০ আগস্ট সাধারণ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। সভা শেষে লেখা পাঠের আসরে বসে।
ফেনী
৩০ আগস্ট ফেনীতে শহীদ জহির রায়হান হল পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ফেনী বন্ধুসভা।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২৮ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা স্বপ্নপুরীতে বনভোজনের আয়োজন করেন।
বরগুনা
২৭ আগস্ট বরগুনা বন্ধুসভা বাউল আড্ডার আয়োজন করে। ২৮ আগস্ট কবি কাজী নজরুল ইসলামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বন্ধুরা।
রাজশাহী
কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে রাজশাহী বন্ধুসভা আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যা নামের অনুষ্ঠান। এটির আয়োজন করা হয় কলেজিয়েট স্কুল মিলনায়তনে।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
১ সেপ্টেম্বর ভদ্রা এলাকার এক বস্তিতে পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার বন্ধুরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৮ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বংশী নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করে।