টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা: ৯ জানুয়ারি শুদ্ধ উচ্চারণ ও বানান-বিষয়ক কর্মশালার আয়োজন করে গাইবান্ধা বন্ধুসভা। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাদুল্যাপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম।
শেরপুর: ৭ জানুয়ারি শেরপুর বন্ধুসভা কম্বল বিতরণ করে। শেরপুর সদর উপজেলার শেরিরচর গ্রামে।
নালিতাবাড়ী: ৮ জানুয়ারি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নালিতাবাড়ী বন্ধুসভার বন্ধুরা।
বিতর্ক কর্মশালা
যশোর প্রথম আলো বন্ধুসভা আয়োজন করছে একটি বিতর্ক কর্মশালার। এ কর্মশালা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ জানুয়ারি, বৃহস্পতি ও শুক্রবার।
এ কর্মশালায় অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা নাম নিবন্ধন করুন।
সময়: বেলা তিনটা
স্থান: আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর
যোগাযোগ: ০১৭১১৯৫০১৭৪
মোয়াজ্জেম হোসেন, প্রশিক্ষণ সম্পাদক।
০১৯৮২৬১১৭৭৪ আনন্দ কুমার সরকার, যোগাযোগ সম্পাদক।
ঢাকা মহানগর বন্ধুসভার সাপ্তাহিক কর্মসূচি
ঢাকা মহানগর বন্ধুসভা আয়োজিত বিভিন্ন বিষয়ের ওপর সাপ্তাহিক আসর বসে।
এ আয়োজনগুলো অনুষ্ঠিত হয় বন্ধুসভা কক্ষে। বিকেল চারটায়। এ আসরে যে কেউ অংশ নিতে পারেন।
স্থান: প্রথম আলো বন্ধুসভা কক্ষ, তৃতীয় তলা, ঢাকা ট্রেড সেন্টার, ১৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
যোগাযোগ: ০১৭৩৮৪২৪২২৮
সোমবার: আনন্দ আড্ডা
মঙ্গলবার: গানের আসর
বুধবার: বক্তৃতা-উপস্থাপনা
বৃহস্পতিবার: বিতর্ক
শুক্রবার: আবৃত্তি
শনিবার: লেখার ইশকুল
রোববার: পাঠচক্র
ওমর ফারুক
সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা
আপনি কি বন্ধু হতে চান?
আপনি কি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? বন্ধুসভার সদস্য হতে চান? চলে আসুন আগামীকাল ও পরশু বন্ধুসভা কক্ষে। বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ।
স্থান: প্রথম আলো বন্ধুসভা কক্ষ, তৃতীয় তলা, ঢাকা ট্রেড সেন্টার, ১৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
০১৬৭৯৫০৬০১৬
অমিত হাসান, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা
ঢাকা মহানগর সভার বৈঠক
ঢাকা মহানগর বন্ধুসভার সাপ্তাহিক বৈঠক বসে প্রতি রোববার বিকেল চারটায়। সাধারণ সভায় অংশ নিতে মহানগর বন্ধুসভার বন্ধুরা চলে আসুন প্রথম আলো বন্ধুসভা কক্ষে। তৃতীয় তলা, ঢাকা ট্রেড সেন্টার, ১৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে।
০১৭১৯১২৩৫৩০
মিঠুন রায়
প্রচার সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা
পাঠক ফিচার
বন্ধুরা, আগামী পাঠক ফিচারের বিষয় ‘আমার এ দুচোখ’। এ বিষয়ে ২৫০ শব্দের ফিচার লিখে পাঠাতে হবে ১৯ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে। লেখা পাঠানো যাবে বন্ধুসভার ই-মেইলে অথবা কুরিয়ারে।
ই-মেইল: [email protected]
ঠিকানা: প্রথম আলো বন্ধুসভা, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।