টুকরো খবর
* তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা, পঞ্চগড়, নোয়াখালী, লক্ষ্মীপুর ও খুলনা বন্ধুসভা।
* স্বাধীনতা দিবসে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, কক্সবাজার, খুলনা, পঞ্চগড়, খুলশী, মানিকগঞ্জ ও সিলেট বন্ধুসভা
* রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা স্বাধীনতা দিবসে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
* গত ২৫ মার্চ রাতে শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের স্মরণ করেন খুলনার বন্ধুরা। ২৬ মার্চ মুক্তিযুদ্ধের বিজয়গাথা শোনার আয়োজন করেন খুলনাসভার বন্ধুরা।
* গত ২৫ মার্চ রাতে মংলা পৌর শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের আয়োজন করে মংলা বন্ধুসভা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।
* শহীদদের স্মরণে বধ্যভূমি অভিমুখে ২৫ মার্চ কালরাতে আলোর মিছিলের আয়োজন করে টাঙ্গাইল বন্ধুসভা
* পাবনা বন্ধুসভার মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে গত ২৭ মার্চ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
* স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৪ মার্চ কুমিল্লা বন্ধুসভা ও কুমিল্লা মডেল কলেজ যৌথভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
* পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ শেষে পথশিশুদের মুক্তিযুদ্ধের গল্প বলার আয়োজন করেন খুলশী বন্ধুসভার বন্ধুরা।
* স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া বন্ধুসভার দেয়াল-প্রকাশনা চিহ্নর মোড়ক উন্মোচন করা হয়েছে।
* ‘স্বাধীনতার মুক্তধারায়, চেতনার দ্বার গ্রন্থমেলায়’ স্লোগানে ২৬, ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হলো স্বাধীনতা উৎসব ও বইমেলা-২০১৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা দ্বিতীয়বারের মতো বইমেলার আয়োজন করল।
* ২৫ মার্চ কালরাতে নড়াইল শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে নড়াইল বন্ধুসভা।
* স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম আলো খুলশী বন্ধুসভার উদ্যোগে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের সম্মাননা জানানোর আয়োজন করা হয়।