টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল: ২১ আগস্ট টাঙ্গাইল বন্ধুসভায় আন্তক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামালপুর: ২২ আগস্ট অনুষ্ঠিত হয় জামালপুর প্রথম আলো বন্ধুসভার মাসিক সাধারণ সভা।

বরগুনা: ‘নাগরিকই পারে শিশু নির্যাতন রোধ করতে’ শিরোনামে ১৪ আগস্ট বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বরগুনা বন্ধুসভা।

নোয়াখালী: ২১ আগস্ট নোয়াখালী বন্ধুসভা পাঠচক্রের আয়োজন করে। পাঠচক্রের বই ছিল বিভূতি ভূষণের আম–আঁটির ভেঁপু।

কালকিনি: ২২ আগস্ট কালকিনি (মাদারীপুর) বন্ধুসভা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এবং সাংবাদিক মঈনুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী পালন করে।

চাঁপাইনবাবগঞ্জ: ২৫ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প নিয়ে পাঠচক্রের আয়োজন করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ২৭ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ক্যাম্পাসে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কুন্ডু গোপী দাস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ২৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা কেরানীগঞ্জে আনন্দভ্রমণের আয়োজন করে। আনন্দভ্রমণ শুরুর আগে বুড়িগঙ্গা নদী দূষণরোধে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে।

ব্রাহ্মণবাড়িয়া: ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা পাঠচক্রের আয়োজন করে। পাঠচক্রে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চার মূর্তি বই নিয়ে আলোচনা করা হয়।

চুয়াডাঙ্গা: ১৪ আগস্ট চুয়াডাঙ্গা বন্ধুসভার নতুন কমিটির বন্ধুরা ইব্রাহিমপুর মেহেরুন পার্কে ঘুরতে যান।

গাইবান্ধা: হেনা সুলতানার রণদা প্রসাদ সাহার জীবনকথা বইটি নিয়ে ২২ আগস্ট পাঠচক্রের আয়োজন করেন গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা।

যাত্রাবাড়ী: ১৪ আগস্ট যাত্রাবাড়ী বন্ধুসভা পাঠচক্রের আয়োজন করে। পাঠচক্রের বই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ। পাঠচক্র শেষে বন্ধুরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য বন্ধুদের শুভেচ্ছা জানান।

মাগুরা: ২১ আগস্ট মাগুরা জেলা নিয়ে আলোচনা করেন মাগুরা বন্ধুসভার বন্ধুরা।

সরিষাবাড়ী: ২১ আগস্ট সরিষাবাড়ী বন্ধুসভা যমুনা নদীতে নৌকাভ্রমণের আয়োজন করে। যমুনার পশ্চিম পারে চরে ফুটবল খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গল্প বলার আয়োজন করেন বন্ধুরা।