টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর: ২০ নভেম্বর জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় জামালপুর প্রথম আলো বন্ধুসভা ও জামালপুর জেলা পুলিশ আয়োজন করে নারী নির্যাতন বিরোধী এক আলোচনা সভার।

লেখার ইশকুল
বিজয় দিবস উপলক্ষে লেখার ইশকুলের প্রথম সংখ্যা বের হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক যেকোনো লেখা পাঠান ৪ ডিসেম্বরের মধ্যে বন্ধুসভার ই–মেইলে। ফোন: ০১৭১১৪০৪৫৯৪

শোক
রাজবাড়ী বন্ধুসভার সাবেক সহসভাপতি শিমুল দাসের বাবা জীবন কুমার দাস ১২ নভেম্বর সকালে মারা গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা।