টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ : গত ২৬ নভেম্বর সিরাজগঞ্জে তামাক–জাতীয় দ্রব্য ব্যবহারের ক্ষতিকারক দিক, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এক সেমিনারের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ে জেলা প্রশাসন ও প্রথম আলো সিরাজগঞ্জ বন্ধুসভা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

গোপালগঞ্জ: ২০ নভেম্বর গোপালগঞ্জ বন্ধুসভা পাঠচক্র ও সাংগঠনিক বৈঠকের আয়োজন করে। গোপালগঞ্জ নজরুল পাবলিক লাইব্রেরিতে এ পাঠচক্র ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

লেখার ইশকুল
বিজয় দিবস উপলক্ষে লেখার ইশকুলের প্রথম সংখ্যা বের হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক যেকোনো লেখা পাঠান ৯ ডিসেম্বরের মধ্যে বন্ধুসভার ই–মেইলে।
ফোন: ০১৯১১৭৮৫৪২১