টুকরো খবর
মুন্সিগঞ্জ: ৯ ডিসেম্বর বিকেলে মুন্সিগঞ্জ বন্ধুসভা আয়োজন করে ‘বিজয় শপথ’ অনুষ্ঠান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করেন এবং উপস্থিত সবাইকে শপথ পাঠ করান মুন্সিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ কাদের। শপথ পাঠের সময় সবার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা।
যশোর: আজ যশোর বন্ধুসভা আয়োজন করেছে ‘বিজয় শপথ’ অনুষ্ঠানের। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে কথা বলবেন ১৯৭১ সালের মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম ও সদর উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল।
আগামীকাল বুদ্ধিজীবী দিবসে সকাল আটটায় বন্ধুসভার বন্ধুরা চাচড়ায় অবস্থিত বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দেবেন।
১৬ ডিসেম্বর সকাল আটটায় বন্ধুসভার বন্ধুরা মনিহার চত্বরে অবস্থিত বিজয় স্তম্ভে ফুল দেবেন এবং শপথ নেবেন।
পাবনা: ৪ ডিসেম্বর থেকে পাবনা বন্ধুসভা শুরু করে মাসব্যাপী আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার। এর উদ্বোধন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক।
নোয়াখালী: ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবসে শহীদ স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা
নর্দান ইউনিভার্সিটি
প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা এবং নর্দান ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের বন্ধুরা ঘুরে এলেন পদ্মার পাড় থেকে। ২৯ নভেম্বর ঢাকার কাছেই মাওয়ায় পদ্মা রিসোর্ট থেকে। বন্ধুদের সঙ্গে ছিলেন তাঁদের বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক সায়েমা আক্তার ও ফারজানা চৌধুরী।
পাঠচক্র
১৩ ডিসেম্বর রোববার ঢাকা মহানগর বন্ধুসভার পাঠচক্রের আলোচ্য বই সিদ্ধার্থ। এ পাঠচক্রে যে কেউ অংশগ্রহণ করতে পারেন।
স্থান: প্রথম আলো বন্ধুসভা কক্ষ, তৃতীয় তলা, ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কারওয়ান বাজার, ঢাকা।
সময়: বিকেল চারটায়
নতুন বছর
গত ১০ অক্টোবর সারা দেশের সব বন্ধুসভা তাদের বার্ষিক কর্মসূচি জমা দিয়েছে। তবে নতুন বছর ২০১৬ তে কোনো নতুন পরিকল্পনা গ্রহণ করলে আমাদের জানাবে।
শান্তা তাওহিদা
সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ