টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম: ১৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় চট্টগ্রাম বন্ধুসভা কক্ষে বসে ভালোবাসার গান ও কবিতার আসর। ‘ভালোবাসার কাব্য ও সুর’ শিরোনামের বর্ণিল এই আয়োজনে চট্টগ্রামসভার বন্ধুরা অংশ নেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ১১ ও ১২ ফেব্রুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘শেকৃবি পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৬’। এ অনুষ্ঠানের আয়োজন করে শেকৃবি বন্ধুসভা।
ইস্টার্ন ইউনিভার্সিটি: ১৩ ফেব্রুয়ারি ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা কুমিল্লার শালবন বিহারে শিক্ষাসফরের আয়োজন করে।

মাগুরা: ১৩ ফেব্রুয়ারি মাগুরা বন্ধুসভা ‘এসো সাজি মেহেদির রঙে’ শিরোনামে আয়োজন করে মেহেদি উৎসবের। বন্ধুদের হাত মেহেদি দিয়ে রাঙিয়ে উদ্যাপন করে পয়লা ফাল্গুন।