টুকরো খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* স্বাধীনতা দিবস উপলক্ষে কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে গত ২৫ মার্চ বিকেল ৪টায় রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিশুকিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
* তনু হত্যার বিচারের দাবি নিয়ে ২ এপ্রিল প্রথম আলো ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন।
* ১ এপ্রিল চুয়াডাঙ্গা বন্ধুসভা আয়োজন করে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতার। বন্ধুসভার মেয়ে বন্ধুরা এ প্রতিযোগিতায় অংশ নেন।
* ২ এপ্রিল যশোর বন্ধুসভা আয়োজন করে বার্ষিক বনভোজনের।