টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্ধুসভা গত ২৭ মে আয়োজন করে ‘আষাঢ়ে গল্প’ শিরোনামের এক অনুষ্ঠানের। অনুষ্ঠানে বন্ধুরা আষাঢ় নিয়ে তাঁদের স্মৃতিচারণা করেন। আষাঢ়ে গল্পের ফাঁকে ফাঁকে ছিল বন্ধুদের আবৃত্তি ও গান।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ বন্ধুসভা বিয়াম ল্যাবরেটরি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন কানিজ উবাইদা পলি, পারভীন বেগম ও ফারুক হোসাইন।

কটিয়াদী: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কটিয়াদী প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।