টুকরো খবর
অইলে অক নইলে ন-অকসকাল প্রায় ১১টা। নাগরিক কমিটির প্রার্থী সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন নানা স্তরের মানুষ। মহিউদ্দিন এসেই লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মমিনুল হককে দেখে তাঁর হাত ধরে ওপরের দিকে তুলে ধরলেন। হেসে হেসে বললেন ‘অইলে অক, নইলে ন-অক, মমিনুল হক মমিনুল হক।’ উপস্থিত শ্রোতাদের মধ্যে হাসির রোল পড়ে এ সময়। মহিউদ্দিন চৌধুরী আরও বললেন, ‘উনাকে দিয়ে থাকলে কিছু ভোট আমাকে দেবেন।’ গত বৃহস্পতিবার টাইগারপাস এলাকার মালিপাড়া বটগাছতলায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মহিউদ্দিন চৌধুরী। এখনই ঝুঁকিপূর্ণ!২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের প্রার্থীরা একে অপরের বাড়ির কাছের ভোটকেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে দাবি করেছেন। কাউন্সিলর প্রার্থী সালেহ আহম্মদ বলেন, ‘আবদুর রশীদ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি একজন প্রার্থীর বাসার সীমানাপ্রাচীরের সঙ্গে লাগানো, তাই ঝুঁকিপূর্ণ।’ এ প্রসঙ্গে নজরুল ইসলাম বাহাদুর বলেন, ‘ওই কেন্দ্রে ৩০ বছর ধরে ভোটগ্রহণ হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং কমার্স কলেজ, জমির উদ্দিন, সিটি করপোরেশন বালক-বালিকা বিদ্যালয়ের কেন্দ্রগুলোই ঝুঁকিপূর্ণ।’—আলোকিত প্রতিবেদক