টুকরো খবর
আতঙ্কবিভিন্ন এলাকার লোকজনের মধ্যে এখন স্টিকার আতঙ্ক। বিশেষ করে বাড়িওয়ালাদের মধ্যে। প্রার্থীরা জনসংযোগে এলে উৎসাহী সমর্থকেরা অনুমতি ছাড়াই ভোটারের ঘরের দরজা, দেয়াল, আসবাব, ফটকে লাগিয়ে দিচ্ছেন স্টিকার। পরে ওই স্টিকার তোলার পর রং উঠে যাচ্ছে। আবার অন্য প্রার্থী এসে আগের প্রার্থীর স্টিকারের ওপর লাগিয়ে দিচ্ছেন নতুন করে। এতে হচ্ছে ভুল বোঝাবুঝি, হচ্ছে কথা কাটাকাটিও। অনেক বাড়িওয়ালাকে দেখা গেছে গালাগাল দিতেও। তাঁরা বলেছেন, এটা কিন্তু বাড়াবাড়ি!অভিনবনির্বাচনে ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর এম এ নাসের বাচ্চাদের দিয়ে অভিনব প্রচারণা চালাতেন। শিশু-কিশোরেরা মিছিলে স্লোগান দিত ‘আমরা যদি ভোটার হতাম, নাসির ভাইকে ভোট দিতাম।’ এবার বিধিনিষেধের মারপ্যাঁচে সেই সুযোগ নেই। তবুও শিশুরা প্রচারণা চালাচ্ছে ঠিকই। গত সোমবার এম এ নাসেরের পক্ষে তাঁর স্ত্রী অধ্যাপক সৈয়দা সাহিদা পারভীন, বোন নাজমা সুলতানা ও নার্গিস সুলতানা গণসংযোগ করেন রহমতগঞ্জ এবং জে এম সেন হল এলাকায়। এ সময় স্থানীয় শিশু-কিশোরেরা ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা করে, ‘নাসির ভাইয়ের সালাম নিন, আপেল মার্কায় ভোট দিন।’ ভোটারেরা এতে দারুণ মজা পেয়েছেন।কাড়াকাড়ি২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দ্বীন মোহাম্মদের (চাঁদ) প্রচারপত্র নিয়ে এলাকায় কাড়াকাড়ি পড়ে গেছে। তাঁর সমর্থকেরা গণসংযোগে বেরোলেই শোনেন, ‘ভাই, আমাকে একটা’, ‘এদিকে একটা দেন।’ বিশেষ করে তরুণদের মধ্যে বেশ চাহিদা তাঁর প্রচারপত্রের। এক তরুণকে জিজ্ঞেস করতেই জানা গেল রহস্য। প্রচারপত্রের উল্টোপিঠে ছাপা হয়েছে বিশ্বকাপ ফুটবলের সময়সূচি। তার লোভেই চাঁদ প্রতীকের প্রচারপত্রের এত কদর।—আলোকিত প্রতিবেদক পরিবেশ অধিদপ্তরকে মাতৃভূমি ফাউন্ডেশনের স্মারকলিপিবিশ্ব পরিবেশ দিবসে মাতৃভূমি ফাউন্ডেশন নগরের বিভিন্ন আবাসিক এলাকা থেকে পরিবেশের জন্য হুমকি এমন কারখানা বন্ধ বা অন্যত্র স্থানান্তরের জন্য পরিবেশ অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছে। অধিদপ্তরের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান আখন্দ স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নির্বাহী পরিচালক আবু সাঈদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।বঙ্গবন্ধু স্মরণোৎসবনগরের জেলা শিল্পকলা একাডেমীতে সম্প্রতি হয়ে গেল বঙ্গবন্ধু স্মরণোৎসব। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম সকালে উৎসবের উদ্বোধন করেন। এতে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন জাতির জনক শেখ মুজিবুর রহমান গবেষণাকেন্দ্রের প্রধান উপদেষ্টা সৈয়দ আহসানুল আলম, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সার প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতির জন্ম হতো না। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচী, বোধন ও গণায়ণ নাট্য সম্প্রদায়। বিজ্ঞপ্তি।