টুকরো চ্যাপলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
.
.

 চার্লি চ্যাপলিনই প্রথম অভিনয়শিল্পী, যিনি টাইম সাময়িকীর প্রচ্ছদে জায়গা পেয়েছিলেন।
 তাঁর বিখ্যাত চরিত্র ‘দি ট্র্যাম্প’কে ২৬ বছরে মোট ৭০টি ছবিতে দেখা গেছে। ২০১৪ সাল ট্র্যাম্পের ১০০ বছর পূর্তির বছর।
 ছোটবেলায় একবার চ্যাপলিনের খুব অসুখ করেছিল। বিছানা থেকে ওঠার মতো শক্তি তাঁর ছিল না। তখন চ্যাপলিনের মা তাঁকে অভিনয় করে দেখাতেন, বাইরে কী কী ঘটছে। চার্লি চ্যাপলিনের ভাষ্য মতে, তাঁর কমেডি অভিনেতা হয়ে ওঠার পেছনে এই ঘটনার বড় অবদান আছে।
 এন্টারটেইনমেন্ট উইকলির করা সর্বকালের সেরা তারকার তালিকায় তিনি নবম স্থানে আছেন।
 চ্যাপলিনের সর্বকনিষ্ঠ সন্তান ক্রিস্টোফার চ্যাপলিন যখন জন্ম নেয়, তখন তাঁর বয়স ছিল ৭৩ বছর।
 চ্যাপলিন প্রায় ৫০০ গানের কম্পোজার।
 চ্যাপলিন অস্কার জিতেছিলেন অভিনেতা নয়, বরং কম্পোজার হিসেবে।
সূত্র: আইএমডিবি ফ্যাক্টস