টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ-অশ্রুবাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া নাবিলা মাহমুদার আনন্দের সাথি হতে এসেছিলেন মা শামীম আরা। একসময় দেখা গেল তাঁর চোখের কোণে জল। কাছে গেলে জানালেন, নাবিলার পরীক্ষার সময় তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবুল কাশেম না ফেরার দেশে চলে গেছেন। মেয়ের খুশির দিনে স্বামীর স্মৃতি মনে পড়ায় তাঁর দুচোখে জমেছিল আনন্দ-অশ্রু।হূদয়ছোঁয়াগান শেষ করে হূদয় খান চলে যাচ্ছিলেন। চারপাশে নিরাপত্তাকর্মী ও ভক্তের ভিড়। এক ছাত্রী অনেক কষ্টে প্রিয় তারকাকে ছুঁয়ে এসে বান্ধবীদের গর্বের সুরে বললেন, ‘আমি হূদয় ছুঁয়েছি।’ গ্রন্থনা: রশীদ এনাম