টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড় অফিস
ছয় লাখ ২০ হাজার বর্গমিটার জায়গার ওপর তৈরি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অফিস পেন্টাগন। সাততলা এই বিল্ডিংকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় অফিস। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই অফিসের আছে ৬৭ একর এলাকার গাড়ি পার্কিং এলাকা। ১৩ হাজার শ্রমিক মাত্র ১৬ মাসে এ অফিস কমপ্লেক্স তৈরি করেন। এটি তৈরিতে আট কোটি ৩০ লাখ ডলার ব্যয় হয়। পুরো অফিস বিল্ডিংয়ের করিডরের দৈর্ঘ্য ১৭.৫ মাইল! পঞ্চভুজাকৃতির বিল্ডিংটির এক অংশ থেকে অন্য অংশে হেঁটে যেতে ৭ মিনিট সময় লাগে। পেন্টাগনে ১৩১টি সিঁড়ি ও ১৯টি এসকেলেটর আছে। প্রতিদিন এই অফিসে ২৩ হাজার মানুষ কাজ করে। গ্রেট বিল্ডিংস ডট কম।
সবচেয়ে দামি কোম্পানি
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর বার্ষিক আর্থিক মূল্য ১০ ট্রিলিয়ন ডলারের বেশি, যা কিনা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের চেয়েও ২০ গুণ বেশি। সৌদি আরামকোর কাছে ২৬০ বিলিয়ন ব্যারেল তেল মজুত আছে। সারা বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি তেল উৎপাদনে শীর্ষে প্রতিষ্ঠানটি।