টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল গেটসের প্রথম চাকরি
১৯৭৩ সালে স্কুলের পড়ালেখা শেষ করেন বিল গেটস। স্যাট পরীক্ষায় ১৬০০-তে ১৫৯০ নম্বর পেয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কুরিয়ার হাউসের পোকার রুমে তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তার পরিচয় হয় পল অ্যালেনের সঙ্গে। গেটসের কম্পিউটার জ্ঞান আর দক্ষতার কথা শুনে অ্যালেন ১৯৭৪ সালে গেটসকে প্রকৌশল কোম্পানি হানিওয়েলে পড়াশোনার পাশাপাশি চাকরির সুযোগ করে দেন। সে বছরই গেটস ও অ্যালেন বুঝতে পারেন, তাঁরাও হয়তো ভবিষ্যতে নিজেদের কম্পিউটার সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবেন। সেই চিন্তা থেকেই পরের বছরেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকে বিদায় জানান গেটস। বিজনেস ইনসাইডার।

অ্যামাজনের লোগো রহস্য
অনলাইন স্টোর অ্যামাজন প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। শুরু থেকেই এর লক্ষ্য ছিল গ্রাহক সন্তুষ্টি। সেই গ্রাহকসেবার কথায় লুকানো আছে অ্যামাজনের লোগোতে। অ্যামাজনের লোগোতে a থেকে z বর্ণের দিকেই একটা বাঁকানো তির চিহ্ন দেওয়া আছে, যা অনেকটা হাসির মতো দেখতে। এই তির চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, অ্যামাজন A থেকে Z পর্যন্ত সবকিছু বিক্রি করে, আর গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টিতে রাখার চেষ্টা করে। লিস্টভার্জ।

ওয়ালমার্টেই সবচেয়ে বেশি কর্মী
পৃথিবীর অন্যতম বৃহৎ কোম্পানি ওয়ালমার্ট। শুধু আকারেই নয়, কর্মীসংখ্যার দিক থেকে প্রতিষ্ঠানটিতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি কর্মী নিযুক্ত আছেন। ২০১৪ সালে আর্থিক বিবরণী অনুসারে ওয়ালমার্টে প্রায় ২ দশমিক ২ মিলিয়ন কর্মী কাজ করেন, যা কিনা যেকোনো প্রাইভেট কোম্পানির মধ্যে সর্বাধিক।

নভোচারীদের বেতন কত?
বিভিন্ন মহাকাশ সংস্থা ভেদে নভোচারীদের বেতনের বিভিন্ন সংখ্যা দেখা যায়। নাসায় বতর্মানে ৫০ জনের মতো সক্রিয় নভোচারী কর্মরত আছেন। নাসার নভোচারীরা বার্ষিক ৬৪ হাজার ৭২৪ ডলার থেকে শুরু করে এক লাখ ৪১ হাজার ৭১৫ মার্কিন ডলার বেতন পেয়ে থাকেন। ইউরোপীয় স্পেস এজেন্সির নভোচারীরা ৮১ হাজার ৪০৪ ডলার থেকে শুরু করে এক লাখ ১৬ হাজার ৬১৯ মার্কিন ডলার বার্ষিক বেতন পান।
—ইউনিভার্স টুডে