টুকিটাকি
মার্কিন প্রেসিডেন্টের বেতন কত?
পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজনীতিবিদ ধরা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। তাঁর বেতন নিয়ে অনেকেরই কৌতূহল থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ২০০১ সাল থেকে প্রতিবছরে চার লাখ মার্কিন ডলার বেতন পান। এর সঙ্গে আরও ৫০ হাজার ডলার খরচও যুক্ত থাকে। প্রেসিডেন্ট যাতায়াত খরচ বাবদ আরও এক লাখ ডলার ও ১৯ হাজার ডলার বিনোদনের জন্য পেয়ে থাকেন। ১৯৯৯ সালে মার্কিন প্রেসিডেন্টের বেতন-সংক্রান্ত বিল কংগ্রেসে পাস করা হয়। ২০০১ সালের পর থেকে জর্জ বুশ ও বারাক ওবামা এই বেতন পেয়ে আসছেন। ইনফোপিÐজ ডট কম।
আলোচিত ধনী: ল্যারি এলিসন
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে পৃথিবীর পঞ্চম ধনীর নাম ল্যারি এলিসন। তাঁর বর্তমান সম্পদের দাম ৫২ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই ধনকুবের প্রযুক্তি কোম্পানি ওরাকল করপোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ১৯৭৭ সালে ওরাকল করপোরেশন যাত্রা শুরু করে। ২০১৩ সালের হিসাবে তিনি ওরাকল থেকে বার্ষিক ৭৭ মিলিয়ন ডলার বেতন গ্রহণ করেন। ২০১০ সালে তাঁর অধীনেই ওরাকল সান মাইক্রোসিস্টেমকে কিনে নেয়। ক্যালিফোর্নিয়ায় ১১০ মিলিয়ন ডলার দামের এক বাড়িতে তিনি বাস করেন। দ্য রিচেস্ট অবলম্বনে।
মিত্সুবিশির লাল লোগো
১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় জাপানের কোম্পানি মিত্সুবিশি। লাল রঙের ত্রিভুজাকার লোগোতে একবিন্দুতে তিনটি হীরা আকৃতির চতুর্ভুজ দেখা যায়। মিত্সুবিশি কোম্পানির নামের উত্পত্তি মিত্সু ও হিশি শব্দদ্বয় থেকে। মিত্শু অর্থ তিন আর হিশি অর্থ হীরা। এই দুই অর্থ থেকেই লোগোতে হীরা আকৃতি দেখা যায়। তবে কেউ কেউ দাবি করেন, ওক গাছের পাতা থেকে মিত্সুবিশির লোগো ধারণার উত্পত্তি। লিস্ট ডোজ অবলম্বনে।
শতবর্ষে আমেরিকান পপকর্ন কোম্পানি
১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় দ্য আমেরিকান পপকর্ন কোম্পানি। আমেরিকার সবচেয়ে পুরোনো পপকর্ন কোম্পানি এটি। এই কোম্পানির তৈরি জলি টাইম ব্র্যান্ডের পপকর্ন সারা বিশ্বে বিক্রি হয়। ক্লয়েড স্মিথ ১৯১৪ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করে। আমেরিকার আইওয়ার সিওক্স সিটিতে কোম্পানিটির সদর দপ্তর অবস্থিত। উইকিপিডিয়া অবলম্বনে।
চীনের বড় কোম্পানি
চীনের অন্যতম বড় কোম্পানি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিতে ১৬ লাখের বেশি লোক চাকরি করেন। বেইজিংয়ে অবস্থিত কোম্পানিটির বার্ষিক আয় ৩৭৮ দশমিক ০২৫ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির কাছে ৩ দশমিক ৭ বিলিয়ন ব্যারল তেল মজুত আছে। বর্তমানে ১০টির বেশি দেশে কোম্পানিটির
কার্যক্রম বিস্তৃত।