টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মহাসচিবের বেতন কত?
সারা বিশ্বের স্বাধীন সার্বভৌম দেশগুলোর সংঘ ইউনাইটেড ন্যাশনস বা জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিবের আনুষ্ঠানিক পদবি সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের নির্দিষ্ট বেতন স্কেল অনুসারে বার্ষিক বেতন পেয়ে থাকেন। জাতিসংঘের মহাসচিব দুই লাখ ৫০ হাজার ডলারের কাছাকাছি বেতন পেয়ে থাকেন। এর সঙ্গে ভ্রমণ, বিনোদন আর স্বাস্থ্যবিমাসহ আরও সেবার জন্য অর্থ বরাদ্দ থাকে। কফি আনান জাতিসংঘের মহাসচিব থাকাকালীন প্রায় দুই লাখ ২৭ হাজার ২৫৩ ডলার বার্ষিক বেতন গ্রহণ করতেন। পিবিএস।

আলোচিত ধনী: কচ ভ্রাতৃদ্বয়
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে পৃথিবীর ষষ্ঠ ধনী কচ ভ্রাতৃদ্বয়। চার্লস কচ মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ কোম্পানি কচ ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আর তাঁর ভাই ডেভিড কচ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। বাবার ব্যবসাকে বড় করেই আজ ধনী চার্লস। চার্লস কচ আর ডেভিড কচের মোট সম্পদের পরিমাণ আলাদাভাবে ৪২ দশমিক ৯ বিলিয়ন ডলার। কচ ইন্ডাস্ট্রিজ মূলত রিফাইনিং তেল ও রসায়ন নিয়ে ব্যবসা করে। এ ছাড়া পলিমার, ফাইবার, সার তৈরির ব্যবসাও আছে তাদের। ডেভিড কচ ব্যবসার বাইরে একজন কেমিস্ট ও রাজনৈতিক কর্মী। চার্লস কচের দানবীর হিসেবে সুনাম আছে। ২০১১ সালে দুভাবে পৃথিবীর ১৮তম শীর্ষ ধনী ছিলেন। মাত্র তিন বছরের মধ্যে শীর্ষ দশে চলে আসেন তাঁরা।

ম্যাকডোনাল্ডসের হলদে লোগো
১৯৪০ সালে যাত্রা শুরু করে চেইন হ্যামবার্গার বিক্রির দোকান ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডসের বর্তমান লোগো ১৯৬২ সালে জিম শিন্ডলার ডিজাইন করেন। লোগোর স্বর্ণালি এম আকৃতি দিয়ে মার্কিনদের অভিজাত খাবারের রুচির পরিচয় তুলে ধরা হয়েছে। পরবর্তী সময়ে লোগোতে ম্যাকডোনাল্ডস শব্দটি যোগ করা হয়। ১৯৫৫ সালে ম্যাকডোনাল্ডস করপোরেশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা পৃথিবীতে ৩৫ হাজারের বেশি ম্যাকডোনাল্ডসের দোকান আছে। যেখানে চার লাখের বেশি কর্মী চাকরি করেন। লিস্ট ডোজ অবলম্বনে।
চীনের বড় কোম্পানি
চীনের অন্যতম বড় কোম্পানি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিতে ১৬ লাখের বেশি লোক চাকরি করে। বেইজিংয়ে অবস্থিত কোম্পানিটির বার্ষিক আয় ৩৭৮.০২৫ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির কাছে ৩ দশমিক ৭ বিলিয়ন ব্যারল তেল মজুত আছে। বর্তমানে ১০টির বেশি দেশে কোম্পানিটির কার্যক্রম বিস্তৃত।