টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের বেতন
ফুটবলারদের বেতন নিয়ে সবার আগ্রহ থাকলেও ফুটবল কোচদের বেতন নিয়ে আগ্রহী ভক্ত কম নেই। বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দলের কোচদের চুক্তিভিত্তিক বেতন দেওয়া হয়। দেশের ফুটবল শক্তিগত অবস্থানের ওপর নির্ভর করে বেতন নির্ধারণ করা হয় তখন। বেশির ভাগ ক্ষেত্রে বেতন কোচ ও ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি শর্তমতে অপ্রকাশিত থাকে। তবে বিভিন্ন দেশের ক্লাব ফুটবলের কোচদের বেতনের প্রকাশিত তথ্য পাওয়া যায়। বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা। বার্ষিক ২৪ মিলিয়ন ডলার বেতন পান তিনি। তার পরেই আছেন চেলসির কোচ হোসে মরিনহো। চেলসির কাছ থেকে তিনি বছরে ১৭ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন।
পে উইজার্ড অবলম্বনে।

ক্রিস্টি ওয়ালটন
ক্রিস্টি ওয়ালটন

বাস্কিন রবিন্সের লোগো রহস্য
বিখ্যাত আইসক্রিম চেইনশপ বাস্কিন রবিন্স ১৯৪৫ সালে বার্ট বাস্কিন ও আর্ভ রবিন্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি গ্রাহকদের মাসের ৩১ দিনেই ৩১ রকম স্বাদের আইসক্রিম সরবরাহের জন্য বিখ্যাত। কেউ যদি বাস্কিন রবিন্সের লোগোর দিকে মনোযোগ দিয়ে তাকায়, তাহলে ইংরেজিতে ৩১ লেখার আবহ খুঁজে পাবে। লিস্টডোজ অবলম্বনে।
শত বছরে ভোগ টায়ার অ্যান্ড রাবার
১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় আমেরিকান কোম্পানি ভোগ টায়ার নির্মাতা প্রতিষ্ঠান ভোগ টায়ার অ্যান্ড রাবার কোম্পানি। শিকাগোতে হ্যারি হাওয়ার এ কোম্পানিটি প্রতিষ্ঠিত করেন। হোয়াইট ওয়াল নামের বিশেষ চাকা উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠানটি বিখ্যাত। মাত্র ১০০ জন কর্মী নিয়ে কোম্পানিটি আজও টায়ারশিল্পে অপ্রতিদ্বন্দ্বী এক অবস্থানে আছে। প্রতিষ্ঠানটি মার্সিডিজ-বেঞ্জ, লেক্সাস, ক্যাডিলাক গাড়ির জন্য বিশেষ চাকা তৈরির জন্য খ্যাত।
যদি আপনি অনেক ওপরে অযৌক্তিক কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে যান, তাহলে পতন হবেই। শুধু আপনারই পতন নয়, তখন আপনি অনেকের সাফল্যের ওপরে পড়বেন। যৌক্তিক লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।

জেমস ক্যামেরন।

আলোচিত ধনী: ক্রিস্টি ওয়ালটন
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে পৃথিবীর অষ্টম ধনী ক্রিস্টি ওয়ালটন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪০ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটেনের পুত্রবধূ। ২০০৫ সালে স্যামের ছেলে জন ওয়ালটন মৃত্যুবরণ করলে বিশাল সম্পত্তির মালিক হন জন ক্রিস্টি। ১৮ দশমিক ২ বিলিয়নের সেই সম্পদকে তিনি ৪০ দশমিক ৮ বিলিয়ন ডলারে নিয়ে এসেছেন। ক্রিস্টির ওয়ালমার্ট ও ফার্স্ট সোলার নামের প্রতিষ্ঠান থেকেই এত অর্থ আয় করেন। বলা হয়, তিনি পৃথিবীর শীর্ষ নারী ধনী ব্যক্তি। সাত বছর ধরে তিনি নারী হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী নারীর স্বীকৃতি পেয়ে আসছেন।