টুকিটািক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের সবচেয়ে আলোচিত কোম্পানি 
২০১৪ সালের সবচেয়ে আলোচিত কোম্পানির তালিকায় প্রথমেই আছে ফুহু ইনকরপোরেটেড। ২০০৭ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির গত বছরের আয় প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। মূলত শিশুদের জন্য বিশেষায়িত ট্যাবলেট কম্পিউটার নির্মাণের কারণে প্রতিষ্ঠানটি খ্যাত। নাবি নামে ট্যাবলেট ব্র্যান্ড কম্পিউটারের জন্যই আলোচিত তারা।
শিকাগো রিডার অবলম্বনে।
এশিয়ার সেরা কোম্পানি
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে ২০১৪ সালে এশিয়ার সেরা কোম্পানি হচ্ছে অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং। তাইওয়ানের এই প্রতিষ্ঠানের বর্তমান বাজারমূল্য ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার মূল্যের সেমিকন্ডাক্টর সংশ্লিষ্ট পণ্য বিক্রি করে।
এশিয়ান পেইন্টস, অ্যাভাগো টেকনোলজিস, অ্যাক্সিস ব্যাংক তালিকার দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে অবস্থান করছে।
ফোর্বস।
আলোচিত পেশা
২০১৪ সালের আলোচিত পেশাজীবীর মধ্যে অন্যতম ছিলেন শল্যচিকিৎসক ও আইনজীবীরা। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে একজন শল্যচিকিৎসক গড়পড়তা ২ লাখ ৩৩ হাজার ১৫০ ডলার আয় করেন, যেখানে সাধারণ চিকিৎসকদের আয় ছিল গড়ে ১ লাখ ৮৭ হাজার ২০০ ডলার। এ ছাড়া অ্যাটর্নিরা যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক ১ লাখ ১৩ হাজার ৫৩০ ডলার আয় করেন, যা কিনা দ্বিতীয় পেশা হিসেবে এ বছরে সর্বোচ্চ ছিল।
ক্যারিয়ার কাস্ট ডট কম।
উদ্ভাবনী কোম্পানি
প্রযুক্তি প্রতিষ্ঠান ও সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে ২০১৪ সালের সবচেয়ে উদ্ভাবনী কোম্পানির তকমা দিয়েছে অনেক বিজনেস ম্যাগাজিন। প্রযুক্তিপণে্যর বাইরে প্রযুক্তিনির্ভর সেবার জন্য আলোচিত প্রতিষ্ঠানটি। গুগল মানুষের আয়ু বৃদ্ধির গবেষণার জন্য ক্যালিকো নামের প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। আমেরিকার বেশ কিছু জায়গায় গিগাবাইট ইন্টারনেটসেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে গুগলের স্বয়ংক্রিয় গাড়ি চালকবিহীন অবস্থায় পাঁচ লাখ মাইল রাস্তা অতিক্রমের রেকর্ড করেছে। আর সাম্প্রতিক সময়ের আলোচিত গুগল গ্লাস পণ্যের মাধ্যমে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যে বিশেষ বিপ্লব আনতে চলেছে প্রতিষ্ঠানটি।
ইউএস টুডে অবলম্বনে