টুকিটািক
এক্সনমোবিল
আমেরিকার বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি এক্সনমোবিল। ১৯৯৯ সালে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি পরিবর্তিত হয়ে এক্সনমোবিল প্রতিষ্ঠিত হয়। এক্সনমোবিল বর্তমানে রাজস্ব আয়ের দিক থেকে পৃথিবীর পঞ্চম বড় কোম্পানি। এ ছাড়া মার্কেট ক্যাপিটালাইজেশনের অঙ্কে কোম্পানিটি পৃথিবীর দ্বিতীয় বড় কোম্পানি। ২০১৩ সালের হিসাবে প্রতিষ্ঠানটি ২৫ দশমিক ২ বিলিয়ন ব্যারেল তেল রিজার্ভের অধিকারী ছিল। সারা বিশ্বে কর্মরত ৭৫ হাজার কর্মীর এই কোম্পানির সদর দপ্তর টেক্সাসে।
জিলেটের স্লোগান
১৯০১ সালে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত রেজার নির্মাণ প্রতিষ্ঠান জিলেট। ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল অধিগ্রহণ করে। প্রতিষ্ঠানটির বর্তমান স্লোগান ‘দ্য বেস্ট অ্যা ম্যান ক্যান গেট। বোস্টনের বিবিডিও ওয়ার্ল্ড ওয়াইড জিলেটের এই স্লোগান ক্যাম্পেইন তৈরি করে।
তরুণদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলা।
জন ডি রকফেলার: বিখ্যাত মার্কিন ব্যবসায়ী

পৃথিবীর নবম শীর্ষ ধনী
বর্তমান সময়ের পৃথিবীর নবম শীর্ষ ধনী জিম ওয়ালটন। তিনি রিটেইলার শপ ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের ছোট ছেলে। তাঁর মোট সম্পদের মূল্য ৩৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। জিম ১৯৭১ সালে ইউনিভার্সিটি অব আরকানসাস থেকে মার্কেটিং বিষয়ে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে হিম আরভেস্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।