টুকিটািক
পৃথিবীর দশম শীর্ষ ধনী
অ্যালিস ওয়ালটন
মার্কিন ধনকুবের স্যাম ওয়ালটনের মেয়ে অ্যালিস ওয়ালটন ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে পৃথিবীর দশম শীর্ষ ধনী। তিনি নারীদের মধ্যে তৃতীয় শীর্ষ ধনী। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। স্যান অনটোনিওর ট্রিনিটি বিশ্ববিদ্যালয় থেকে অ্যালিস অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে কর্মজীবন শুরু তাঁর। শিল্পমোদী হিসেবে তাঁর সুনাম আছে।
অ্যালিস বেশ কয়েকটি জাদুঘর ও চিত্র সংগ্রহশালার পরিচালনার
সঙ্গে যুক্ত।
দি ইনডিপেনডেন্ট
আলোচিত প্রতিষ্ঠান
শেভরন
আলোচিত মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন করপোরেশন। বিশ্বের ১৮০টি দেশে প্রতিষ্ঠানটি কাজ করে। ২০১৪ সালে ফরচুন গ্লোবাল তালিকা অনুসারে শেভরন পৃথিবীর সর্ববৃহৎ তেল কোম্পানি। ২০১০ সালের হিসাবে প্রতিষ্ঠানটি দিনে ৩ দশমিক ১ মিলিয়ন ব্যারেল রিফাইনারি পণ্য বিক্রি করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬৪ হাজার ৬০০ জন কর্মী কর্মরত আছেন। শেভরনের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায়।
ইউএস টুডে
লোগো
শেল
১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয় বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেল; যদিও ‘শেল’ শব্দটির শুরু আরও আগে-১৮৯১ সালে। তেল ব্যবসার আগে শেল যোগাযোগ ও পরিবহন কোম্পানি হিসেবে গঠন করা হয়। ১৯০১ সালে প্রথম শেলের লোগো উন্মোচন করা হয়। একটি ক্ষুদ্র ঝিনুকের প্রতীক ছিল সেই লোগোতে। এতে লাল ও হলুদ রং আছে। প্রতিষ্ঠানটি প্রথম পণ্য সরবরাহ করে দূরপ্রাচ্যের দেশগুলোয়। তখন প্রতিষ্ঠানটির তেল বহনকারী কনটেইনারগুলোর রং ছিল লাল।
শেল ডট কম
স্লোগান
স্পোর্টস ওয়্যার নির্মাণের জন্য আলোচিত প্রতিষ্ঠান নাইকি। প্রতিষ্ঠানটির বর্তমান স্লোগান ‘জাস্ট ডু ইট’। ১৯৮৮ সাল থেকে এই স্লোগান ব্যবহার করছে নাইকি। বিজ্ঞাপনী সংস্থা উইডেন-কেনেডির ড্যান উইডেনকে এই স্লোগানের স্রষ্টা হিসেবে ধরা হয়। স্লোগানটি ব্যবহারের পরে নাইকির ব্যবসা দক্ষিণ আমেরিকায় ১৮ শতাংশ থেকে ৪৩ শতাংশ বেড়ে যায়, যার বাজারমূল্য ছিল ৯ দশমিক ২ বিলিয়ন ডলার।
নাইকি আইএনসি ডট কম
ব্রেইনি কোটস